মাধবপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২

প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২২

মাধবপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২

Manual7 Ad Code

মাধবপুর প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে যাত্রীবাহী বাস-সিএনজি সংঘর্ষে সিএনজি চালকসহ দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন আহত হয়েছেন।

Manual7 Ad Code

 

Manual1 Ad Code

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুরে এ দুর্ঘটনা ঘটে।

Manual3 Ad Code

 

নিহতরা হলেন- উপজেলা বেজুড়া গ্রামের রেনু মিয়ার ছেলে নয়ন মিয়া (৪০) ও পিয়াইম গ্রামের মারাজ মিয়ার ছেলে ফটিক মিয়া (৩৫)।

 

জানা গেছে, মাধবপুর উপজেলায় বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে ছেড়ে যাওয়া সিলটগামী হানিফ পরিবহনের একটি বাস বেজুড়া নামক স্থানে যাত্রীবাহী একটি সিএনজিকে ধাক্কা দেয়। এসময় সিএনজির চালকসহ দুজন ঘটনাস্থলে মারা যান। সিএনজির আরেক যাত্রীকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

 

বিষয়টি নিশ্চিত করেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক। তিনি জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক পালিয়েছে। তাকে গ্রেপ্তার করতে অভিযান চলছে।

Manual7 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code