মাধবপুরে ভাইয়ের হাতে ভাই খুন

প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২৩

মাধবপুরে ভাইয়ের হাতে ভাই খুন

Manual1 Ad Code

মাধবপুর প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ভাইয়ের হাতে ভাই খুন হয়েছেন। রোববার (৮ জানুয়ারি) উপজেলার আদাঐর ইউনিয়নের মিঠাপুকুর গ্রামে এ ঘটনা ঘটে।

 

Manual8 Ad Code

নিহতের শরীফ মিয়া মিঠাপুকুর গ্রামের সাদত আলীর ছেলে। তার অন্য দুই ভাই হলেন শহীদ মিয়া ও রফিক মিয়া।

 

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

স্থানীয়দের বরাত দিয়ে থানারওসি জানান, শরীফ মিয়ার সঙ্গে তার আপন ভাই শহীদ মিয়া ও রফিক মিয়ার বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে রোববার উভয়পক্ষের লোকজনের মধ্যে ঝগড়া সৃষ্টি হলে তা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এতে হামলার শিকার হয়ে গুরুতর আহত হন শরিফ মিয়া। তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual8 Ad Code

 

Manual8 Ad Code

খবর পেয়ে মাধবপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Manual8 Ad Code

 

লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি আব্দুর রাজ্জাক।

 

(সুরমামেইল/এনএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code