মাধবপুরে রেজিস্ট্রার কাজী পদ এখন আল-বদর সন্তানের হাতে! 

প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৩

মাধবপুরে রেজিস্ট্রার কাজী পদ এখন আল-বদর সন্তানের হাতে! 

Manual4 Ad Code

সুরমা মেইল ডেস্ক :
আল-বদরের সন্তানকে রেজিস্ট্রারী কাজী পদে দায়িত্ব দেওয়ায় ফুঁসে উঠছে এলাকাবাসীসহ মুক্তিযুদ্ধের স্বপক্ষের লোকজন। এই ঘটনার আবির্ভাবে এলাকায় যেন শীতের মাঝে উষ্ণতা অনুভব দেখা দিয়েছে একশ্রেণির লোকজনদের মধ্যে। এই বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে এমন মনোভাব প্রকাশ করেন এলাকাবাসী।

Manual7 Ad Code

 

মাধবপুর উপজেলার ৯নং নোয়াপাড়া ইউনিয়নে ১৯৯০ইং থেকে ২০১৩ইং পর্যন্ত মরহুম কাজী সালাহ উদ্দিন আহমেদ দায়িত্ব পালন করেন। তিনি ইন্তেকাল করার পর উনার ছেলে কাজী বাহা উদ্দিন আহমেদ ২০১৩ইং হইতে দায়িত্ব পালন করে আসছিলেন। কিন্তু রহস্যজনক কারনে গত বছরের ১৩ নভেম্বর কাজী বাহা উদ্দিন আহমেদকে রেজিস্টার পদ থেকে সরিয়ে আল-বদরের সন্তান শাহ আবিদুর রহমানকে দায়িত্ব প্রদান করা হয়েছে। তারপর থেকেই ফুঁসে উঠেছে মুক্তিযুদ্ধের স্বপক্ষের লোকজনসহ এলাকাবী।

 

Manual2 Ad Code

উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের রেজিস্টার কাজি শাহ মোঃ আবিদুর রহমানের পিতা শাহ মোঃ আব্দুল বাকি একজন চিহ্নত আল-বদরের সদস্য।

Manual6 Ad Code

 

Manual8 Ad Code

দীর্ঘ আনুসন্ধানে জানা যায়- ইটাখোলা নিবাসি শাহ মো: আব্দুল বাকি আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর এদেশীয় মদদদাতা আল- বদর বাহিনির সক্রিয় সদস্য ছিলেন। যা হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কার্যালয়ে লিপিবদ্ধ আছেন। একজন রাজাকার আল-বদরের ছেলে কিভাবে ইউনিয়ন রেজিস্ট্রার কাজি হয়, তা এলাকার মুক্তিযুদ্ধের স্বপক্ষের লোকজন মেনে নিতে পারছেনা। এ নিয়ে এলাকায় বিভিন্ন মানুষ ক্ষোভ জানিয়েছেন।

 

উল্লেখ্য, জেলা মুক্তিযোদ্ধা কার্যালয়ে ইটাখোলা গ্রামের আল-বদরের যে তালিকা পাওয়া যায়- সেখানে এই ব্যক্তির নাম মৌলভী আঃ বাকী। কিন্ত আবিদুর রহমান তার বাবার নাম পাল্টিয়ে শাহ মোঃ আব্দুল বাকী করেন এবং নিজের নামের আগেও শাহ লাগান। অতঃপর চাতুরীর আশ্রয় নিয়ে বর্তমান মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকারকে বুঁড়ো আংগুল দেখীয়ে, সরকারি রেজিস্ট্রার কাজি পদ বাগীয়ে নেন। এই নিয়ে এলাকায় আলোচনা সমালোচনা ঝড় বইছে।

 

(সুরমামেইল/এমএকে/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code