মাধবপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২৪

মাধবপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

Manual6 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে আর্ত মানবতার সেবায় স্লোগানটি নিয়ে দীর্ঘদিন যাবত মানব সেবায় কাজ করে যাচ্ছেন, নোয়াপাড়া ইউপির করড়া সমাজ কল্যাণ সংগঠন এর সদস্যরা। কনকন শীতে যখন অসহায় গরিব মানুষ কষ্ট দিন রাত পার করছেন ঠিক তখনই উক্ত সংগঠনের উদ্যোগে দু:স্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করার সিদ্ধান্ত নেন।

 

Manual4 Ad Code

সোমবার (১৫ জানুয়ারি) সকাল ১১টায় সংগঠন কার্যালয় সামনে থেকে “দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে প্রায় ১৫০টি শীতবস্ত্র (কম্বল) বিতরন করেন।

 

Manual5 Ad Code

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল।

 

“দুঃস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র” বিতরণ অনুষ্ঠানে সংগঠনের সেক্রেটারি মোঃ কামাল হোসাইনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন করড়া সমাজ কল্যাণ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ কামরুল হাসান চৌধুরী (কাজল)।

 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নোয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ কামাল হোসেন জিতু, ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার কসরু মিয়া, করড়া জামে মসজিদের সভাপতি বাবুল চৌধুরী, বিশিষ্ট মুরব্বী কাছম আলী প্রমূখ।

Manual1 Ad Code

 

অনুষ্ঠানে নোয়াপাড়া ইউপির, করড়া, মাদারগড়া, বেঙ্গাডোবা, রতনপুর, ইটাখোলা গ্রামের দুঃস্থ ও শীতার্ত ১৫০ জন নারী পুরুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার মুরব্বীয়ান সহ অন্যান্য উপকারভোগী সদস্যরা উপস্থিত ছিলেন।

 

(সুরমামেইল/এমএকে)

Manual4 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code