সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২২
মাধবপুর প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বেজুড়া গ্রামে দুই বিএনপি নেতার আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ থামাতে গিয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ১০ পুলিশ সদস্য আহত হয়েছে।
এ ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় এক ইউপি সদস্যসহ ৩ জনকে গ্রেফতার করে রোববার (২৫ সেপ্টেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে হবিগঞ্জ কারাগারে পাঠিয়েছে।
তারা হলেন- উপজেলা বিএনপির সহ-সভাপতি আরজু মিয়া মেম্বার বিএনপি নেতা ব্যবসায়ী মহিবউল্লা ও যুবদল নেতা জসিম উদ্দিন।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক এর সত্যতা নিশ্চিত করে বলেন, গত শনিবার সন্ধ্যায় উপজেলা বিএনপির সহ-সভাপতি আরজু মিয়া মেম্বার ও উপজেলা যুবদল সভাপতি এনায়েত উল্লার মধ্যে গ্রামের আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার সন্ধ্যায় উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ সময় খবর পেয়ে পুলিশ সংঘর্ষ থামাতে গেলে মাধ্বপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, এসআই রাজিব রায়, এসআই মনিরুল হক মুন্সি, এসআই তরিকুল ইসলাম, এএসআই জাহাঙ্গীর ও ৫ কনষ্টেবলসহ ১০ পুলিশ আহত হন।
এ ঘটনায় মাধবপুর থানার এসআই তরিকুল ইসলাম বাদি হয়ে রোববার সকালে বিএনপি নেতা আরজু মিয়া মেম্বারকে প্রধান আসামী করে ৮০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০০ জনের নামে মামলা করেছে। পুলিশ বেজুড়া গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।
Design and developed by ওয়েব হোম বিডি