সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২২
হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ অলিদ মিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলার দায়রের প্রতিবাদে প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
তিনি সম্প্রতি বিভিন্ন পত্রিকায় উপজেলার মুক্তিযোদ্ধা চত্বরে গড়ে ওঠা বিএইচএল কোম্পানী শিল্পনীতি লঙ্গন করে প্রতিষ্ঠান পরিচালনার বিষয়ে জনস্বার্থে একটি প্রতিবেদন প্রকাশ করেন। প্রকাশিত সংবাদে ক্ষিপ্ত হয়ে কোম্পানীর এইচআর এডমিন বাদী হয়ে সাংবাদিক অলিদ মিয়াকে হয়রানী করতে ষড়যন্ত্রমূলক একটি মিথ্যা চাঁদাবাজি মামলা দায়ের করেন। ওই মামলা প্রত্যাহারের দাবীতে সোমবার (৭ নভেম্বর) প্রেসক্লাবের সামনে কর্মরত সাংবাদিকগন এ কর্মসূচী পালন করেন।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সেক্রটারী সাবিবর হাসান, সহ-সভাপতি আবুল খায়ের, সুব্রত দেব, আলমগীর কবির, বীরমুক্তিযোদ্ধা ডাঃ সুখেন দেবনাথ, সাবেক সভাপতি রোকন উদ্দিন লস্কর,শংকর পাল সুমন, কাওছার আহমদ, সানাউল হক শামীম, হীরেশ ভট্টাচার্য্য, মোঃ আবুল হোসেন সবুজ, রাজিব দেব রায় রাজু, বিপ্লব আচার্য্য, আবুল হোসেন সুজন, রাখাল দে, একলামুল আলম লেবু, ইলিয়াছ কাঞ্চন তানহা, লিটন পাঠান প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সাংবাদিক মোহাম্মদ অলিদ এর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা অবিলম্বে প্রত্যাহার করা না হলে স্থানীয় সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে আরো কঠোর কর্মসূচী পালন করবেন।
এ বিষয়ে স্থানীয় সাংবাদিকদের প্রতিক্রিয়া জানতে চাইলে মাধবপুর রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সদস্য সচিব, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের পরিচালক সাংবাদিক এম এ কাদের বলেন, নিজেদের দুর্নীতি ঢাকতে সাংবাদিকদের নামে বিভিন্নভাবে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করা নতুন কিছু নয়। সংবাদকর্মীরা স্বার্থহীন ভাবে কাজ করতে গিয়ে হামলা ও মিথ্যা মামলার শিকার হচ্ছেন প্রতিনিয়ত। এসব হামলা ও মিথ্যা মামলা গণমাধ্যমকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করতে হবে।
অবিলম্বে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা সকল মামলা নি:শর্ত প্রত্যাহারের দাবী জানান সাংবাদিক এম এ কাদের।
Design and developed by ওয়েব হোম বিডি