মাধবপুরে স্বামীর গোপনাঙ্গ কর্তন, স্ত্রী-শাশুড়ি গাজীপুরে গ্রেপ্তার

প্রকাশিত: ১১:২৮ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২৩

মাধবপুরে স্বামীর গোপনাঙ্গ কর্তন, স্ত্রী-শাশুড়ি গাজীপুরে গ্রেপ্তার

Manual8 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
জেলার মাধবপুরে স্বামীর গোপনাঙ্গ কাটার ঘটনায় স্ত্রী ও শাশুড়িকে গ্রেফতার করছে পুলিশ। বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে গাজীপুর থেকে তাদের গ্রেফতার করা হয়। দুপুরে দুজনকেই মাধবপুর থানায় হস্তান্তর করা হয়।

Manual1 Ad Code

 

মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

Manual5 Ad Code

তিনি জানান, ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় জোনাকী বেগম ও তার সহযোগীরা জুসের (কোমল পানিয়) সঙ্গে চেতনানাশক মিশিয়ে স্বামী হাবিব মিয়াকে সেবন করতে দেন। জুস পান করার পর তিনি ঘুমিয়ে পড়েন। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তার গোপনাঙ্গ কেটে ফেলা হয়। হাবিব মিয়া যন্ত্রণায় চিৎকার শুরু করলে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে অস্ত্রোপচার করা হয়। বর্তমানে তিনি ঢাকার একটি ক্লিনিকে চিকিৎসাধীন।

 

Manual7 Ad Code

থানার পরিদর্শক আতিকুর আরও জানান, হাবিব মিয়া ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শশই গ্রামের রাষ্ট্র মিয়ার ছেলে। মাধবপুরের নজরপুর গ্রামের জোনাকী বেগমকে দ্বিতীয় বিয়ে করেন হাবিব। কিছু দিন যেতে না যেতেই স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ দেখা দেয়। এর জের ধরে ওই ঘটনা ঘটিয়েছেন জোনাকী। হাবিবের বাবা রাষ্ট্র মিয়া বাদী হয়ে জোনাকী ও তার মাসহ কয়েকজনকে আসামি করে থানায় মামলা করেন। ঘটনার পর থেকে জোনাকী ও তার মা বকুল বেগম আত্মগোপনে চলে যান। বৃহস্পতিবার সকালে গাজীপুর থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

(সুরমামেইল/এমএকে)

Manual4 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code