মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এরশাদ, সম্পাদক সুমন

প্রকাশিত: ৯:১৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২৩

মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এরশাদ, সম্পাদক সুমন

Manual5 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
সিলেট বিভাগের প্রবেশদ্বার হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি মো: এরশাদ আলী, সাধারণ সম্পাদক পদে শংকর পাল চৌধুরী সুমন নির্বাচিত হয়েছেন।

 

Manual4 Ad Code

শনিবার (০৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে আনন্দ উল্লাসের মধ্যদিয়ে মাধবপুর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে দুপুর ৩টায় ফলাফল ঘোষণা করা হয়।

 

নির্বাচনে সভাপতি পদে ‘দৈনিক সংবাদ’র মাধবপুর প্রতিনিধি মোঃ এরশাদ আলী, সিনিয়র সহ-সভাপতি পদে ‘দৈনিক ভোরের ডাক’র মাধবপুর প্রতিনিধি তোফাজ্জল হোসেন চৌধুরী, সহ-সভাপতি পদে ‘দৈনিক জননী’র স্টাফ রিপোর্টার সুজন রায়, সাধারণ সম্পাদক পদে ‘দৈনিক জনকণ্ঠ’র মাধবপুর প্রতিনিধি শংকর পাল চৌধুরী সুমন ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে ‘বাংলা টিভি’র মাধবপুর উপজেলা প্রতিনিধি হামিদুর রহমান রাজু নির্বাচিত হন।

Manual7 Ad Code

নির্বাচনী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ শাহীন মিয়া, এম.এম. গউছ ও ত্রিপুরারি দেবনাথ তিপু। পর্যবেক্ষণ হিসাবে নির্বাচনে দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি অফিসার মোঃ মামুন আল হাসান, অধ্যক্ষ সাইফুল হক মৃধা, সাবেক ভাইস-চেয়ারম্যান শ্রীধাম দাসগুপ্ত, সুপ্রিম কোর্টর আইনজীবী মুহিদ মিয়া।

 

Manual1 Ad Code

এদিকে, এফআইআর টিভি অনলাইন এর ম্যানেজিং ডিরেক্টরের পক্ষ থেকে মাধবপুর উপজেলা প্রেসক্লাবের নব-নির্বাচিত সকল সদস্যদের অভিনন্দন জানিয়ে আগামী দিনের পথ চলার শুভকামনা কামনা জানান।

Manual2 Ad Code

 

(সুরমামেইল/এমএকে/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code