মাধবপুর বজ্রপাতে নিহত ২

প্রকাশিত: ১:১২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২৩

মাধবপুর বজ্রপাতে নিহত ২

Manual8 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
জেলার মাধবপুর উপজেলায় বজ্রপাতে দুই নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে মাধবপুর উপজেলার শিমুলঘর গ্রামের এ ঘটনা ঘটে।

Manual5 Ad Code

 

নিহতরা হলেন- উপজেলার শিমুলঘর গ্রামের শান্তা আক্তার (২৪) এবং সাদিয়া আক্তার (১২)।

 

বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এইচএম ইশতিয়াক মামুন।

 

মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুর আহ্‌সান জানান, মৃত দুই নারীসহ তিনজন আত্মীয় বাড়িতে যাচ্ছিলেন। পথে বজ্রপাত হয়ে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

Manual4 Ad Code

 

তিনি আরও জানান, তাদের পরিবারকে সরকারি নিয়ম অনুযায়ী আর্থিক সহযোগিতা করা হবে।

 

Manual8 Ad Code

(সুরমামেইল/এমএকে/এফএ)

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code