মাধুরীর সঙ্গে ভারতীয় ছবিতে মোশাররফ করিম

প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০১৬

মাধুরীর সঙ্গে ভারতীয় ছবিতে মোশাররফ করিম

Manual2 Ad Code

madhuri-dixit-750x758-copy

Manual5 Ad Code

বিনোদন ডেস্ক :: বি টাউনের নৃত্যপটিয়াসী অভিনেত্রী মাধুরী দীক্ষিত কলকাতার নতুন একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। ছবিতে মাধুরীর সঙ্গে অভিনয় করবেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।

Manual8 Ad Code

ছবির নাম ‘সিতারা’। এটি পরিচালনা করবেন আশিস কুমার রায়। দায়িত্বশীল একটি সূত্র খবরটি নিশ্চিত করেছে।

Manual5 Ad Code

সূত্র জানায়, বাংলা সাহিত্যের ধ্রুপদী লেখক আবুল বাশারের একটি গল্প থেকে নির্মিত হবে ছবিটি। সেখানে মোশাররফ করিম অভিনয় করবেন মাধুরীর বডিগার্ড হিসেবে।

তবে এ ব্যাপারে মোশাররফ করিমের কাছে বিস্তারিত জানার জন্য মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।

বাংলাদেশের সীমান্তে চোরাচালান নিয়ে ‘সিতারা’ ছবির কাহিনী আগাবে। ‘সিতারা’র নাম ভূমিকায় অভিনয় করছেন মাধুরী দীক্ষিত। ছবিতে মাধুরী-মোশাররফ ছাড়াও অভিনয় করবেন ওপার বাংলার অভিনেতা কৌশিক সেন।

জানুয়ারিতে তিস্তা নদীর পাড়ে সীমান্ত এলাকায় ‘সিতারা’র শুটিং শুরু হবে বলে জানান নির্মাতা। তিনি বলছেন, মাধুরী-মোশাররফ করিম ছবিতে কাজের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। আরো চমক দিয়ে খবর জানানো হবে, তবে সেটা কিছুদিন পর।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code