মানিকগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০১৯

মানিকগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

Manual3 Ad Code

মানিকগঞ্জ পৌরসভার কান্দাপৌলী এলাকায় কালীগঙ্গা নদীর পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) বেলা ১২ টার সময় এ ঘটনা ঘটে।

Manual4 Ad Code

নিহতরা হলো- ওই গ্রামের আব্দুর রহমানের ছেলে মাসুম (৫) ও আমিনুল ইসলাম বিল্টুর ছেলে আবু বক্কর (৩)। ওই দুই শিশু সম্পর্কে চাচাতে ভাই।

Manual4 Ad Code

পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির পাশের কালীগঙ্গা নদীর পাশে ওই দুই ভাই খেলতে গিয়ে পানিতে ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

Manual5 Ad Code

মানিকগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code