মার্কিন সেনাদের মধ্যে করোনা বিস্তার, উদ্বিগ্ন জাপান

প্রকাশিত: ১১:১০ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২০

মার্কিন সেনাদের মধ্যে করোনা বিস্তার, উদ্বিগ্ন জাপান

Manual4 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : জাপানের ওকিনাওয়া দ্বীপে মোতায়েন মার্কিন সেনাদের মধ্যে করোনাভাইরাসের বিস্তার দিন দিন বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে গভীরভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছে জাপান।

Manual6 Ad Code

 

Manual6 Ad Code

ওকিনাওয়ার গভর্নর ডেনিম তামাকির সঙ্গে বৃহস্পতিবার (১৬ জুলাই) এক বৈঠকে জাপানের প্রতিরক্ষা মন্ত্রী তারো কোনো এই উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, আমরা চরমভাবে উদ্বিগ্ন। তবে বিষয়টি কিভাবে নিয়ন্ত্রণ করা যায় তা আমরা দেখব।

 

তামাকি বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য বিমানে করে রাজধানী টোকিওতে যান এবং মার্কিন সামরিক ঘাঁটিতে করোনাভাইরাসের মহামারী ছড়িয়ে পড়ার কারণে তিনি ওকিনাওয়া দ্বীপবাসীর পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করেন। এরপর জাপানি প্রতিরক্ষামন্ত্রী নিজেও চরম উদ্বেগ প্রকাশ করেছেন।

 

Manual7 Ad Code

প্রতিরক্ষামন্ত্রী তারো কোনোর সঙ্গে বৈঠকের সময় গভর্নর তামাকি বলেন, মার্কিন ঘাঁটিতে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার পর চরমভাবে উদ্বিগ্ন হয়ে উঠেছে ওকিনাওয়ার জনগণ।

 

Manual2 Ad Code

গতকালের খবর অনুযায়ী, নতুন করে ৩৬ মার্কিন সেনা করোনাভাইরাসে সংক্রমিত হয়। এনিয়ে ওকিনাওয়ার বিভিন্ন ঘাঁটিতে মোতায়েন ১৩৬ জন মার্কিন সেনা করোনাভাইরাসে আক্রান্ত হলো।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code