মার্চে সম্মেলন করতে ছাত্রলীগকে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০১৮

মার্চে সম্মেলন করতে ছাত্রলীগকে প্রধানমন্ত্রীর নির্দেশ

Manual4 Ad Code

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী মার্চে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সম্মেলন করার নির্দেশ দিয়েছেন।

শনিবার (০৬ জানুয়ারি) ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত আনন্দ শোভাযাত্রাপূর্ব এক সমাবেশে এ কথা জানান তিনি কাদের।

Manual1 Ad Code

ওবায়দুল কাদের বলেন, একটা খবর দেব, সুখবর। আমি শেখ হাসিনা সঙ্গে কথা বলেছি।  অনতিবিলম্বে ছাত্রলীগের নির্বাহী কমিটির সভা ডেকে সম্মেলনের তারিখ ঘোষণা করুন। আগামী মার্চ মাসে, স্বাধীনতার মাসে সম্মেলন হোক- এটা নেত্রীর ইচ্ছা। সম্মেলনের প্রস্তুতি নিন, মার্চে সম্মেলন।

Manual5 Ad Code

ওবায়দুল কাদের আরও বলেন, গুটি কয়েকের জন্য সরকারের অর্জন ম্লান হতে পারে না। যারা অপকর্ম করবে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ও সাংগঠনিক ব্যবস্থা নিতে নেত্রী নির্দেশ দিয়েছেন। যারা অপকর্ম করবে তাদের ছাত্রলীগে থাকার অধিকার নেই।

Manual3 Ad Code

ছাত্রলীগের সাবেক সভাপতি কাদের বলেন, ছাত্রলীগের নেতারা সম্মেলন দিয়ে পদ না ছাড়লে আওয়ামী লীগে তোমরা জুনিয়র হয়ে যাবে। আমরা চাই আওয়ামী লীগে তরুণ নেতৃত্ব আসুক।

ছাত্রলীগের বর্তমান সভাপতি-সাধারণ সম্পাদকের নেতৃত্বের প্রশংসাও করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code