মাষ্টার আজিজ ছিলেন আ.লীগ’র নিবেদিত প্রাণ : এমপি ইমরান

প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০১৭

মাষ্টার আজিজ ছিলেন আ.লীগ’র নিবেদিত প্রাণ : এমপি ইমরান

Manual2 Ad Code

আলী হোসেন, গোয়াইনঘাট প্রতিনিধি :: সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমদ বলেছেন, প্রয়াত মাষ্টার আজিজুর রহমান ছিলেন একাধারে একজন রাজনীতিবিদ, আদর্শবান শিক্ষক ও শালিশি ব্যাক্তিত্ব। ফলে তাহার খ্যাতি গোয়াইনঘাট সীমানার গন্ডি পেরিয়ে সিলেট জেলায় ছড়িয়ে পড়ে।

তিনি বলেন, রাজনীতির বাহিরে একজন আদর্শবান শিক্ষক হওয়ায় তিনি সার্বজনিন নেতৃত্বে চলে আসছিলেন। তিনি আওয়ামীলীগকে সু-সংগঠিত করতে উপজেলার প্রতিটি গ্রামে গ্রামে দলীয় কার্যক্রম বাস্থবায়ন করেছিলেন। এছাড়া জাতীয় প্রতিটি নির্বাচনে নিজেকে আওয়ামীলীগে প্রকৃত একজন কর্মী হিসেবে দক্ষতার সহিত দলীয়ও প্রার্থীর পক্ষে কাজ করেছিলেন।

Manual6 Ad Code

শনিবার সকাল ১০টায় গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়মীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্দ্যোগে আয়োজিত সদ্য প্রয়াত মাষ্টার আজিজুর রহমানের শোক সভায় প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual1 Ad Code

উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ ইব্রহীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলালের পরিচালনায় শোক সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাকির হোসেন, গোয়াইনঘাট সরকারী কলেজের অধ্যক্ষ ফজলুল হক, পূর্ব জাফলং ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, ফতেহপুর ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্বা কামন্ডার আং হক, উপজেলা আওয়ামীলীগ নেতা মোঃ আসলম, গোয়াইঘাট প্রেসক্লাব সভাপতি এম.এ মতিন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এড. জামাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ নেতা সুভাস চন্দ্র পাল ছানা, মাষ্টার ইসমাঈল আলী, গোপাল কৃষ্ণ দে চন্দন, সামছুল আলম, গোয়াইনঘাট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম উল্লাহ, সাবেক চেয়াম্যান মোঃ লোকমান, উপজেলা আওয়ামীলীগ নেতা ফারুক আহমদ, ফরিদ আহমত শামীম, সিরাজ উদ্দিন, মিনহাজ উদ্দিন, ফারুক আহমদ, নজরুল ইসলাম নজু, মাষ্টার নজরুল ইসলাম, আং খালিক, কামরুল হাসান, নিত্যান্দ, আশিকুর রহমান, সাবেক চেয়ারম্যান আং হামিদ, দেলোয়ার হোসেন, যুবলী নেতা শাহাব উদ্দিন, আহমেদ মোস্তাকিন, গোলাম কিবরিয়া রাসেল, মুজিবুর রহমান, সুবাস দাশ, মহিউদ্দিন মহি, গোলাম সরোয়ার, উপজেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক সয়ফুল আলম আবুল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মিছবাহ উদ্দিন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপজেলা ছাত্রলীগ নেতা ইনসাদ হোসেন রাজিব, মাহফুজুর রহমান, গোলাম রাব্বানী সুমন, শাহজাহান সিদ্দিক সাবুল ও প্রয়াত মাষ্টার আজিজুর রহমানের জৈষ্ট পুত্র উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক মারুফুল হাসান মারুফ, শ্রমিকলীগ সভাপতি মাসুক আহমদ, সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code