মাহির প্লাস্টিক সার্জারির আগে ও পরে

প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০১৬

মাহির প্লাস্টিক সার্জারির আগে ও পরে

Manual3 Ad Code

download-11

Manual1 Ad Code

বিনোদন ডেস্ক :: জাজ মাল্টিমিডিয়ার ‘ভালোবাসার রং’ সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখেন হালের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। এরপর এ প্রতিষ্ঠানের ব্যানারে বেশ কিছু সিনেমায় কাজ করেন এ অভিনেত্রী।তার মধ্যে উল্লেখ্যযোগ্য ‘অগ্নি’ ও ‘অগ্নি-টু’। ‘অগ্নি’ সিনেমাটি মুক্তির পর মাহি অগ্নিকন্যা খ্যাতি পান।

এবার নির্মিত হতে যাচ্ছে ‘অগ্নি-থ্রি’। এ সিনেমায় নায়িকা হিসেবে কে থাকছেন? এমন প্রশ্ন এখন সিনেমাপ্রেমীদের মাথায় ঘুরপাক খাচ্ছে।

‘অগ্নি-টু’ সিনেমার শুটিং চলাকালে জাজ মাল্টিমিডিয়া তাদের নতুন কোনো সিনেমায় মাহিকে নেবেন না বলে ঘোষণা দিয়েছিলেন। এরপর জাজের নতুন কোনো সিনেমায় মাহিকে দেখা যায়নি। এর ধারাবাহিকতায় ‘অগ্নি-থ্রি’ সিনেমায় মাহিকে দেখা যাবে না বলে বিশ্বস্ত সূত্রের খবর।

Manual1 Ad Code

তবে এ সিনেমায় মাহির পরিবর্তে কে আসছেন তা নিয়েও পানি ঘোলা কম হয়নি। সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এ সিনেমায় মাহির জায়গায় আসছেন নবাগত ফারিন।

Manual2 Ad Code

জানা গেছে, ‘অগ্নি-থ্রি’ সিনেমার গল্পে মাহিকে প্লাস্টিক সার্জরি করে নতুনরূপে দেখা যাবে ফারিনকে।

সাভারের মেয়ে ফারিন শোবিজ অঙ্গনে তেমন পরিচিত নন। কখনো চলচ্চিত্রেও কাজ করেননি তিনি। টুকটাক র‌্যাম্প মডেল হিসেবে কাজ করেছেন। প্রায় ছয় মাস আগে থেকে জাজের সঙ্গে যোগাযোগ ফারিনের। এরই মধ্যে জাজ মাল্টিমিডিয়ার তত্ত্বাবধানে গোপনে কলকাতা থেকে নৃত্য ও অভিনয়ে গ্রুমিং করে এসেছেন বলেও বিশ্বস্ত সূত্রটি জানায়।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code