মিন্টুকে গ্রেফতারের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০১৭

মিন্টুকে গ্রেফতারের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

Manual1 Ad Code

কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টুকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে গ্রেফতারের প্রতিবাদে সিলেটে বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে রোববার দুপুর ১টায় নগরীতে এক বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি নগরীর রিকাবীবাজার পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে চৌহাট্টা পয়েন্টে এসে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা আহমেদ শাহিনের সভাপতিত্বে এবং ছাত্রদল নেতা সায়েদ আহমদ কাবেরী ও এস এম জুয়েলের যৌথ পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ছাদেক আহমদ ফারুকী, কাওসার হোসেন রকি, মো: রুবেল আহমদ, হোসেন খান ইমাদ, মোস্তফা হোসেন সম্রাট, সাইদুল ইসলাম রুবেল, আজগর খান, বাচ্চু আহমদ, ইসলাম আহমদ জয়, মো: সিরাজুল ইসলাম, আলী আহমদ, রনি আহমদ, প্রান্ত চৌধুরী, আবার হোসেন চৌধুরী, আতিক আহমদ, বাছিত আহমদ, জহিরুল ইসলাম, শাহ আলম, সাহেদ আহমদ, মামুন আহমদ রাজন, দেলোয়ার চৌধুরী প্রমুখ।

Manual3 Ad Code

সমাবেশে বক্তারা বলেন, আগামী সরকার বিরোধী আন্দোলন ঠেকাতে আওয়ামীলীগ স্বৈরাচারী সরকার ছাত্রদল নেতৃবৃন্দকে একের পর এক গ্রেফতার চালিয়ে যাচ্ছে। কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টুকে অবিলম্বে মুক্তি না দিলে বেসকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদল কঠোর আন্দোলন গড়ে তুলবে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code