সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০১৯
বরগুনায় বহুল আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিকে দেওয়া হাইকোর্টের স্থায়ী জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী সোমবার সকালে রাষ্ট্রপক্ষের জামিন স্থগিতের আবেদনের শুনানিতে ‘নো অর্ডার’ দিয়েছেন।
আদালতে মিন্নির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জেএড আই খান পান্না। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহিদ সারোওয়ার কাজল।
মিন্নির আইনজীবী জেএড আই খান পান্না, এর ফলে মিন্নির কারামুক্তিতে আর বাধা নেই।
আদালত সূত্রে জানা গেছে, গত ২৯ আগস্ট মিন্নিকে স্থায়ী জামিন দেন হাইকোর্ট। তবে জামিনে থাকাকালে গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলা যাবে না বলেও শর্ত দেন আদালত। অন্যথায় তার জামিন বাতিল হবে। এরপর গতকাল রোববার (১ সেপ্টেম্বর) মিন্নিকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। সেই আবেদনের উপর আজ সোমবার শুনানি হয়।
উল্লেখ্য, বরগুনা সরকারি কলেজের সামনে গত ২৬ জুন সকাল সাড়ে ১০টার দিকে রিফাত শরীফকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে নয়ন বন্ডসহ তার অনুসারীরা। যার ভিডিও ফেসবুকে ভাইরাল হলে দেশে তোলপাড় শুরু হয়। এ ঘটনায় রিফাতের বাবা আবদুল হালিম শরীফ বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখসহ মামলা করেন সদর থানায়। পরে ১৬ জুলাই সকাল পৌনে ১০টার দিকে মিন্নিকে তার বাবার বাড়ি বরগুনা পৌর শহরের নয়াকাটা-মাইঠা এলাকা থেকে পুলিশ লাইনে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়। এরপর জিজ্ঞাসাবাদ শেষে রাত ৯টায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
Design and developed by ওয়েব হোম বিডি