মিরপুর বস্তিতে আগুনে পুড়লো তিন সহস্রাধিক ঘর

প্রকাশিত: ১:১২ অপরাহ্ণ, মার্চ ১২, ২০১৮

মিরপুর বস্তিতে আগুনে পুড়লো তিন সহস্রাধিক ঘর

Manual4 Ad Code

মিরপুর ১২ নম্বরে ইলিয়াছ আলী মোল্লা বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন ‍লাগার প্রায় সাড়ে তিন ঘণ্টা পর তা নিয়ন্ত্রণে আসে। এতে তিন হাজারেরও বেশি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার ভোর চারটার দিকে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

Manual8 Ad Code

ফায়ার সার্ভিস অ্যান্ড সিফিল ডিফেন্স অধিদফতরের ডিউটি অফিসার মাহফুজুর রহমান আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আগুন লাগার কারণ প্রাথমিকভাবে জানাতে পারেননি তিনি।

Manual4 Ad Code

খবর পেয়ে শুরুতে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ শুরু করলেও আগুনের তীব্রতা বেশি হওয়ার কারণে পরে তাদের সঙ্গে আরও পাঁচটি ইউনিট যোগ দেয়। পরে আরও তিনটি ইউনিট যোগ দেয়। কিন্তু আগুনের তীব্রতা বেশি হওয়ায় ভোর ছয়টার দিকে আরও পাঁচটি ইউনিটসহ মোট ২১টি ইউনিট চেষ্টা চালিয়ে সাড়ে তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডের পর স্থানীয় সংসদ সদস্য ইলিয়াস আলী মোল্লা ঘটনাস্থলে পৌঁছে জানান, বস্তিটিতে প্রায় ২৫ হাজার মানুষ বসবাস করে। সেখানে সাত থেকে আট হাজারের মতো ঘর রয়েছে। বস্তিটিতে থাকা লোকজনের মধ্যে বেশির ভাগই পোশাক কারখানার শ্রমিক। এজন্য প্রায় সবার ঘরেই পোশাকের ঝুট এবং প্রচুর পরিমাণে দাহ্য বস্তু থাকায় আগুন দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code