সিলেট ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৫ অপরাহ্ণ, মার্চ ৫, ২০১৬

সুরমা মেইল নিউজ : নগরীর মিরাবাজারে যাত্রীবাহী বাসের চাপায় মাসুক মিয়া (৩৫) নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, প্রতিদিনের মত শুক্রবার সকালে মাসুক মিয়া জীবিকা নির্বাহ করতে দোকান খোলার জন্য ধোপাদিঘীর উদ্যেশে বাসা থেকে বের হন। মিরাবাজার বাজারে আসামাত্রই জাফলং থেকে সিলেট আসা একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন চা বিক্রেতা মাসুক।
এদিকে, মাসুক মিয়ার পরিবারে নেমে এসেছে সুখের ছায়া। স্ত্রী তান্নি বেগম স্বামীকে হারানো কোনোভাবেই মেনে নিতে পারছেন না। একদিকে স্বামী হারানোর শোক, অপরদিকে দুই মেয়ে সন্তান নিয়ে কোথায় ঠাঁই নেবেন, এ নিয়ে চিন্তায় অথৈ সাগরে পড়েছেন তান্নি বেগম। অঝর ধারায় পড়ছে তার চোখের জল। নিহত মাসুক মিয়া মৌলভীবাজারের কমলগঞ্জ উত্তর বালিগাঁও গ্রামের জমির মিয়ার ছেলে। পেটের দায়ে দীর্ঘদিন থেকে বাস করছেন নগরীর মিরাবাজারের হোটেল জাহানের পাশে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি