সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০১৮
নারায়ণগঞ্জের ফতুল্লায় আব্দুল হালিম (৩৪) নামে এক ইলেকট্রনিক মিস্ত্রি হত্যা মামলায় ৪ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়া আরো ৪ জনকে ৭ বছর করে কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই মামলায় তিন আসামিকে খালাস দিয়েছেন আদালত।
বুধবার (১৮ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আমিনুল ইসলামের আদালত এ রায় দেন। আদালতের পিপি ওয়াজেদ আলী খোকন রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- ইকবাল, সোহাগ, সাদেক ও বাবু কাজী। দণ্ডপ্রাপ্ত আসামিরা সবাই পলাতক রয়েছে। আর খালাসপ্রাপ্তরা হলেন, আবুল হোসেন, মেহেদী ও মোক্তার হোসেন।
উল্লেখ্য, ২০১৪ সালের ১৭ আগস্ট ফতুল্লার কাশিপুর এলাকায় আবদুল হালিমের হাত-পা বিহীন বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে পরিবারের সদস্যরা তার মরদেহ শনাক্ত করেন। মূলত ৫ লাখ টাকার ব্যবসায়ীক লেনদেন ও পরে পাওনা টাকা চাইতে গিয়েই খুন হন হালিম।
Design and developed by ওয়েব হোম বিডি