সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০১৭
চীনে অনুষ্ঠিত মিস ওয়ার্ল্ড-২০১৭ প্রতিযোগিতার সেমিফাইনাল রাউন্ড থেকে ছিটকে গেছেন বাংলাদেশ থেকে অংশ নেওয়া জেসিয়া ইসলাম। ২০ সেমি-ফাইনালিস্টকে নিয়ে স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার গ্রান্ড ফাইনালে অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা শেষে স্থানীয় সময় রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চীন থেকে ঢাকার ফিরবেন জেসিয়া।
সেমিফাইনালে অস্ট্রেলিয়া, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, ব্রাজিল, কুক আইল্যান্ড, ইংল্যান্ড, ফিজি, ফ্রান্স, ভারত, ইন্দোনেশিয়া, মঙ্গোলিয়া, নেপাল, নিউজিল্যান্ড, ফিলিপাইন, রাশিয়া, স্লোভাকিয়া ও সাউথ আফ্রিকার প্রতিযোগী উত্তীর্ণ হয়েছেন। এসব প্রতিযোগীর মধ্য থেকে চূড়ান্ত প্রতিযোগিতার মাধ্যমে মিস ওয়ার্ল্ড-২০১৭ নির্বাচিত করবেন বিচারকরা।
‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’র আয়োজক প্রতিষ্ঠান ‘অন্তর শোবিজের’ চেয়ারম্যান স্বপন চৌধুরী শনিবার দুপুরে বলেন, ‘সারা বিশ্বের ১২০টি দেশের মধ্যে জেসিয়া ইসলাম সেরা চল্লিশের মধ্যে রয়েছেন। প্রথমবারের মতো এই প্রতিযোগিতায় অংশ নিয়ে আমাদের অবস্থান আশাব্যঞ্জক।
তিনি জানান, মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় নিরাপত্তার বিষয়টি ছিল চোখে পড়ার মতো। প্রতিযোগীরা বাড়ি মতো সেখানে নিরাপদ পরিবেশে থাকতে পেরেছেন। সেই সঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের কোনো আপত্তিকর পোশাক পড়তে হয়নি। ফলে বাংলাদেশি সংস্কৃতি ধারণ করেই জেসিয়া সেখানে পারফরম করতে পেরেছেন। আগামীতে বাংলাদেশি মেয়েদের এই প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহ সৃষ্টি করবে। পাশাপাশি মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার নিরাপত্তা ও পোশাক নিয়ে কোনো শঙ্কা অভিভাবকদের থাকবে না। যা ইতিবাচক।
Design and developed by ওয়েব হোম বিডি