সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৮ পূর্বাহ্ণ, নভেম্বর ১৩, ২০১৭
‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ খেতাব জিতে চীনে আয়োজিত ৬৭তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার মূল আসরে অংশ নিয়েছেন জেসিয়া ইসলাম। বাংলাদেশকে বিশ্ব মঞ্চে তুলে ধরতে অন্যান্য দেশের সুন্দরীদের সঙ্গে লড়াই করছেন তিনি।
গত ৫ নভেম্বর প্রতিযোগিতার প্রথম ইভেন্ট হেড টু হেড চ্যালেঞ্জে অংশ নেন জেসিয়া। এটি এবারই প্রথম সংযোজন করা হয়েছে। এই চ্যালেঞ্জে গ্রুপ সিক্সে জেসিয়ার প্রতিদ্বন্দ্বী ছিলেন ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, কানাডা, ইথিওপিয়া ও বটসওয়ানার সুন্দরীরা। কিন্তু ভোটে তাদের টপকে সেরা হয়েছেন জেসিয়া।
ফেসবুকে জেসিয়ার পেজে গত শনিবার রাতে এক স্ট্যাটাসে বলা হয়েছে, ‘১২০ সুন্দরীর মধ্যে জেসিয়া এখন শীর্ষ ৪০ এ।’
আগামী ১৮ নভেম্বর চীনের সানাইয়া সিটি এরেনায় হবে বিশ্বসুন্দরী প্রতিযোগিতার ফাইনাল। ওইদিন নতুন মিস ওয়ার্ল্ডের মাথায় মুকুট পরিয়ে দেবেন বর্তমান বিশ্বসুন্দরী স্টেফানি দেল ভালে।
Design and developed by ওয়েব হোম বিডি