মুক্তির অপেক্ষায় ‘একটি সিনেমার গল্প’

প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০১৮

মুক্তির অপেক্ষায় ‘একটি সিনেমার গল্প’

Manual2 Ad Code

চিত্রনায়ক আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’ সেন্সর বোর্ডে জমা পড়েছে সোমবার সন্ধ্যায়। তিনি আশা করছেন কয়েকদিনের মধ্যেই সিনেমাটি ছাড়পত্র পাবে। চলচ্চিত্র নির্মাণ ও এই সংশ্লিষ্ট নানা ঘটনাকে উপজীব্য করে নির্মিত হয়েছে ‘একটি সিনেমার গল্প।’ সিনেমাটির কাহিনী লিখেছেন আলমগীর নিজেই। তৈরি হচ্ছে তার প্রতিষ্ঠান আইকন এন্টারটেইনমেন্টের ব্যানারে।

Manual1 Ad Code

এই চলচ্চিত্রের মধ্য দিয়ে প্রথমবারের মতো সুরকার হিসেবে কাজ করেছেন রুনা লায়লা। গাজী মাজহারুল আনোয়ারের কথায় ও রুনার সুরে একটি গানে কণ্ঠ দিয়েছেন আঁখি আলমগীর।

আলমগীর বলেন, ‘একটি সিনেমার গল্প’ নিয়ে তিনি দারুণ আশাবাদী। এখন বাকিটুকু নির্ভর করছে দর্শকের ওপর। এখনো মুক্তির দিনক্ষণ চূড়ান্ত করেননি। তবে বৈশাখের মতো কোনো একটি উৎসবে মুক্তি দিতে চান।

Manual2 Ad Code

১৯৮৬ সালে ‘নিষ্পাপ’ চলচ্চিত্র নির্মাণের মধ্যদিয়ে একজন পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন আলমগীর। তার নির্মিত অন্য ছবিগুলো হলো ‘নির্মম’, ‘বৌমা’, ‘মায়ের দোয়া’ ও ‘মায়ের আশীর্বাদ’ (কলকাতা)।

সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আলমগীর, চম্পা, ঋতুপর্ণা সেনগুপ্ত, আরিফিন শুভ, সৈয়দ হাসান ইমাম, সাদেক বাচ্চু, সাবেরী আলম, ওয়াহিদা মল্লিক জলিসহ অনেকে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code