মুক্তির পথে নওশীন-হিল্লোলের বিতর্কিত ছবি ‘মুখোশ মানুষ’

প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০১৬

মুক্তির পথে নওশীন-হিল্লোলের বিতর্কিত ছবি ‘মুখোশ মানুষ’

Manual7 Ad Code

nowshin

বিনোদন ডেস্ক :: অবশেষে মুক্তির পথে নওশীন-হিল্লোল অভিনীত ‘মুখোশ মানুষ’ সিনেমাটি। বছর দুয়েক আগে ইউটিউবে ছড়িয়ে পড়েছিল ‘দ্য ফেইক’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের ভিডিও ক্লিপ। যেখানে এই তারকা দম্পতিকে একটি ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যায়। ভিডিওটি ঝড় তুলেছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে।

Manual2 Ad Code

এই ছবিটিই পরে রূপ নেয় পূর্ণদৈর্ঘ্যে। নাম পরিবর্তন হয়ে হয় ‘মুখোশ মানুষ’। সম্প্রতি সেন্সর বোর্ডের চৌকাঠ মাড়িয়েছে সিনেমাটি। হয়েছে কিছুটা কাটা-ছেঁড়াও।

এবার ছবিটির নির্মাতা ঘোষণা করলেন মুক্তির তারিখ। ছবিটি আগামী ১৬ ডিসেম্বর  মুক্তি দেওয়া হবে এ খবর নিশ্চিত করেছেন ছবির নির্মাতা ইয়াসির আরাফাত জুয়েল।

Manual7 Ad Code

তিনি বলেন, এর আগে কয়েক দফায় মুক্তির সিদ্ধান্ত নিলেও নানা কারণে সেটা আটকে যায়। কিন্তু সব ঝামেলা চুকিয়ে অবশেষে আগামী ১৬ ডিসেম্বর ছবিটি মুক্তির সিদ্ধান্ত নিয়েছি।

Manual6 Ad Code

‘মুখোশ মানুষ’ শিরোনামের থ্রিলার ক্রাইম ধাঁচের এই ছবিটিতে আরও অভিনয় করেছেন কল্যাণ কোরাইয়া, লামিয়া মিমো,  রাইজা রশীদ ও মাহমুদুল ইসলাম মিঠু সহ অনেকে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code