সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ণ, মার্চ ৩, ২০১৮
শুক্রবার সন্ধ্যায় অরণ্য পলাশ পরিচালিত ‘গন্তব্য’-এর ট্রেইলার প্রকাশ হয়েছে। এতে টুকরো টুকরো ঘটনার মাধ্যমে উঠে এসে সিনেমাটির বড় ক্যানভাস। সিনমোর টিজার দেখে বোঝার কোন উপায় নেই। সিনেমাটির চিত্রনাট্য করেছেন ইরিনা শাম্মী ও অরণ্য পলাশ।
ছয় বন্ধু মিলে একটি চলচ্চিত্র নির্মাণ এবং সেই চলচ্চিত্রটি সারাদেশে প্রদর্শন করানোর ঘটনা নিয়ে গড়ে উঠেছে ‘গন্তব্য’-এর কাহিনী। গল্পে আছে দুটি ভাগ- একটি শহরের, অন্যটি গ্রামের। ট্রেইলারে উঠে এসেছে শহর ও গ্রামের খণ্ডচিত্র।
চিত্রনাট্যকার ইরিনা বলেন, ‘ছবিটির গল্প নিয়ে পরিচালকের প্রস্তুতি প্রায় সাত-আট বছরের। প্রয়াত সঞ্জীবন শিকদারের ‘ও বললো’ পথনাটক থেকে ছবির মূল কাহিনী নেওয়া হয়েছে।’
তিনি আরো বলেন, ‘নাটকের কাহিনী দিয়ে ছবি নির্মাণ করা সম্ভব হচ্ছিল না। তাই জেলেপাড়ার পাশাপাশি শহরের একটা গল্পও ঢুকানো হয়। একদল শহুরে ছেলে-মেয়ে সিনেমা বানিয়ে সেটি বিভিন্ন জায়গায় প্রদর্শন করে। এটি ছবির গল্প।’
২০১৬ সালে শুরু হলেও সিনেমাটির শুটিং পুরোপুরি শেষ হয়নি। এ নিয়ে সম্প্রতি পরিচালক বলেন, ‘ইতোমধ্যে আমরা ঢাকা, মানিকগঞ্জ এবং সিরাজগঞ্জে শুটিং করেছি। শুটিং হবে আরো অল্প কিছু। এর পরবর্তী কাজেও আশা করছি সবার সহযোগিতা পাবো।’
‘গন্তব্য’-এ প্রধান দুটি চরিত্রে আছেন ফেরদৌস ও আইরিন। আরো অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, আমান রেজা, মাসুম আজিজ, আফফান মিতুলসহ অনেকে।
Design and developed by ওয়েব হোম বিডি