মেয়র প্রার্থী আবু জাফরেরও ইশতেহার ঘোষণা আজ

প্রকাশিত: ২:৩১ পূর্বাহ্ণ, জুলাই ২৫, ২০১৮

মেয়র প্রার্থী আবু জাফরেরও ইশতেহার ঘোষণা আজ

Manual6 Ad Code

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনের সিপিবি-বাসদ মনোনীত মেয়র প্রার্থী আবু জাফরের নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে আজ (বুধবার)।

Manual2 Ad Code

আজ বিকেল তিনটায় নগরীর জিন্দাবাজারস্থ গোল্ডেন সিটি হোটেলে হল রুমে ইশতেহার ঘোষণা করবেন তিনি।

আবু জাফরের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও সিপিবি সিলেট জেলার সাধারন সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব বাসদ জেলা সদস্য জুবায়ের আহমদ সুমন এক বিবৃতিতে এই তথ্য জানান।

বিবৃতিতে তারা নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে সিলেটের সকল প্রিন্ট, ইলেক্টনিক ও অনলাইন সাংবাদিকদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

Manual1 Ad Code

এদিকে, আজ দুপুর ১২টায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরানও তাঁর ইশতেহার ঘোষণা করবেন।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code