সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০১৮
আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ও উলামা মাশায়েখ সমর্থিত মেয়র পদপ্রার্থী সংগঠনের কেন্দ্রীয় সদস্য ডা. মোয়াজ্জেম হোসেন খান নিজের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
শুক্রবার (২৭ জুলাই) সকাল ১১টায় বন্দরবাজার মহাজনপট্টি কাস্টঘরস্থ গাজী বুরহান উদ্দিন মার্কেটের ২য় তলায় প্রধান নির্বাচনী কার্যালয়ে নির্বাচনী ২৩ দফা ইশতেহার ঘোষণার করা হয়েছে।
ইশতেহার ঘোষণাকালে তিনি বলেন আপনারা যদি সুস্থ পরিবেশে বাঁচতে চান, শান্তি-সুখে থাকতে চান, তাহলে এ অশুভ কায়েমী স্বার্থবাদী সিন্ডিকেটকে অবশ্যই ভাংতে হবে। নোংরা রাজনীতির প্রভাব-দৌরাত্ম থেকে সিলেট সিটিকে রক্ষা করতে হবে। জনজীবনে স্বস্তি ও শান্তি ফিরিয়ে আনতে হবে। সিলেট নগরকে শান্তির নগরীতে পরিণত করতে হবে। এর জন্য প্রয়োজন আমূল পরিবর্তনের। দরকার ব্যাপক সংস্কারের। প্রয়োজন সমন্বিত উদ্যোগের। প্রয়োজন সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্বের। শুধু মিথ্যার ফুলঝুরি নয় মেয়র নির্বাচিত হলে ইশতেহারের প্রত্যেকটি দফা শতভাগ বাস্তবায়ন করা হবে ইনশা আল্লাহ।
ডা. মোয়াজ্জেম ঘোষিত ২৩ দফা ইশতেহার: ১ নগরীতে ন্যায়ের শাসন ও নাগরিক সেবা প্রতিষ্ঠা, ২ স্বাস্থ্য সেবার উন্নয়ন, ৩ শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, ৪ সুপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা, ৫ জননিরাপত্তা নিশ্চিত করণ, ৬ নগর পরিকল্পনা ও প্রশাসন,৭ সমাজ সেবার পূর্ণ ব্যবস্থা, ৮ প্রযুক্তির সিলেট গঠন, ৯ দূর্নীতি, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠণ, ১০ বৃদ্ধাশ্রম তৈরী ও বয়স্ক ভাতা প্রদান, ১১ বিদ্যুতের সুব্যবস্থা, ১২ ক্রীড়া, সাংস্কৃতিক উন্নয়ন ও বিনোদন, ১৩ ব্যবসা বান্ধব নগরী গড়ে তোলা, ১৪ নারী ও শিশুদের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা, ১৫ সুপরিকল্পিত নগরী গঠন, ১৬ গুনীজন ও নাগরিক সম্মাননা, ১৭ সহজলভ্য ও ভেজালমুক্ত খাদ্য সরবরাহ, ১৮ নিরাপদ সড়ক গঠন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, ১৯ হোল্ডিং ট্যাক্স ও বাড়ি ভাড়া, ২০ পানি ও পয়ঃনিষ্কাষণ ও সুপেয় পানি সরবরাহ, ২১ মসজিদ ভিত্তিক সমাজ গঠন ও সকল ধর্মীয় শিক্ষকদের বেতন-ভাতা বৃদ্ধি, ২২ যানজট নিরসন ও পরিবহন ব্যবস্থার উনন্নয়ন, ২৩ সংখ্যালঘু ও অবহেলিত জনগোষ্ঠীর মানোন্নয়ন সহ পূর্ণাঙ্গ ইশতেহার ঘোষণা করেন।
এসময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি নজির আহমদ, ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ প্রমুখ।
Design and developed by ওয়েব হোম বিডি