মে দিবসে সেলিম উদ্দিন এমপির শুভেচ্ছা

প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, মে ১, ২০১৭

মে দিবসে সেলিম উদ্দিন এমপির শুভেচ্ছা

Manual1 Ad Code

বিশ্বের শ্রমজীবী ও মেহনতি মানুষের সাথে ঐক্য ও সংহতি প্রকাশ করে জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য জাতীয় পার্টির আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা আলহাজ্ব সেলিম উদ্দিন এমপি ‘মে দিবস’ এ দেশের সকল মেহনতি মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

Manual2 Ad Code

রোববার গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে তিনি এসব কথা জানিয়েছেন।

Manual1 Ad Code

বিরোধীদলীয় হুইপ সেলিম উদ্দিন এমপি বলেন, মহান মে দিবস শ্রমজীবী-মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার গৌরবোজ্জ্বল দিন। ১৮৮৬ সালের এ দিনে আমেরিকার শিকাগো শহরে শ্রমিকরা আত্মাহুতি দিয়ে প্রতিষ্ঠিত করেছিলেন শ্রমজীবী মানুষের মৌলিক অধিকার। আমি তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। মহান মে দিবসের সাথে শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার, স্বার্থ ও কল্যাণ ওতপ্রোতভাবে জড়িত। আট ঘণ্টার কর্মদিবস, মজুরি বৃদ্ধি, কাজের উন্নততর পরিবেশসহ শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত মে দিবসের তাৎপর্য এখনো বিশ্বে সমভাবে প্রযোজ্য।

Manual1 Ad Code

এ দিনে বিরোধীদলীয় হুইপ সেলিম উদ্দিন এমপি প্রত্যাশা করেণ যে, শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার ও কল্যাণ প্রতিষ্ঠায় সকলে এগিয়ে আসবেন। -বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code