মোদিকে ৩টি বিষয় পড়ানো হবে, কটাক্ষ রাহুলের

প্রকাশিত: ১২:৫৬ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২০

মোদিকে ৩টি বিষয় পড়ানো হবে, কটাক্ষ রাহুলের

Manual2 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :

রাশিয়াকে টপকে কোভিড-১৯ এ সর্বোচ্চ আক্রান্ত রেকর্ড এখন ভারতের। মহামারী সামলাতে ব্যর্থতার জন্য মোদি সরকারকে দায়ী করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

 

Manual2 Ad Code

মোদিকে রীতিমত ধুয়ে দিয়েছেন রাহুল।
মোদিকে কটাক্ষ করে সোমবার টুইট করেন কংগ্রেস নেতা রাহুল। সেখানে তিনি লেখেন, করোনাভাইরাস পরিস্থিতি, নোট বাতিলের সিদ্ধান্ত ও জিএসটির প্রয়োগ, এই ৩টি বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যর্থতার অধ্যায় এবার হার্ভার্ড বিজনেস স্কুলের পড়ালেখার অন্তর্ভুক্ত হবে। খবর এনডিটিভির।

 

রাহুল নিজের টুইটের সঙ্গে জুড়ে দেন প্রধানমন্ত্রী মোদির জাতির উদ্দেশে ভাষণের একটি ভিডিও এবং ভারতের করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যার ক্রমবর্ধমান গ্রাফের একটি ভিডিও। নিচে লেখেন, ভবিষ্যতে হার্ভার্ড বিজনেস স্কুলে এ ব্যর্থতা কেমন হয় তা শেখাতে অবশ্যই এই ৩টি বিষয়ের উপর পড়ানো হবে। সেগুলো হচ্ছে- ১. কোভিড -১৯। ২. নোট বাতিলের সিদ্ধান্ত। ৩. জিএসটির প্রয়োগ।

Manual6 Ad Code

 

প্রধানমন্ত্রীর যে ভিডিওটি রাহুল গান্ধি তার টুইটের সঙ্গে জুড়ে দেন তাতে নরেন্দ্র মোদিকে বলতে শোনা গেছে, মহাভারতের যুদ্ধ জিততে ১৮ দিন সময় লেগেছিল আর এই করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে জিততে ২১ দিন সময় লাগবে।

Manual8 Ad Code

 

Manual3 Ad Code

উল্লেখ্য, করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত দেশগুলোর তালিকায় ৩ নম্বরে উঠে এসেছে ভারত। রোববার ২৪ ঘণ্টায় আরও ২৫০০০ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হন। মারা গেছেন ৬১৩ জন। সব মিলিয়ে এই রোগের জেরে এখনও পর্যন্ত ভারতে মারা গেছেন ১৯ হাজার ২০০ জন মানুষ।
আর ভারতের আগে বিশ্বের শীর্ষ সংক্রমণ যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে। ২৯ লাখ ৮২ হাজার ৯২৮ জন যুক্তরাষ্ট্রে, আর ব্রাজিলে আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ৪৪৮৫ জন।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code