মোমের মূর্তি হচ্ছেন শ্রেয়া ঘোষাল

প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০১৭

মোমের মূর্তি হচ্ছেন শ্রেয়া ঘোষাল

Manual1 Ad Code

বিনোদন ডেস্ক :: এবার দিল্লির মাদাম তুসো জাদুঘরে স্থাপিত হতে যাচ্ছে সংগীতশিল্পী শ্রেয়া ঘোষালের মোমের মূর্তি। বিখ্যাত মানুষদের মূর্তি রয়েছে এই যাদুঘরে। সেখানে এবার স্থান পাচ্ছেন শ্রেয়া। এই সঙ্গীতশিল্পী নিজেই গণমাধ্যমে খবরটি জানিয়েছেন।

Manual3 Ad Code

শ্রেয়া ঘোষাল বলেন, মাদাস তুসো জাদুঘরের আমার মূর্তি স্থাপিত হতে যাচ্ছে। এজন্য আমি ভীষণ রোমাঞ্চিত বোধ করছি। গুণী সব তারকা, শিল্পী ও ঐতিহাসিক ব্যক্তিত্বদের পাশে সেখানে ঠাঁই পাব এটি তো আমার জন্য বিশাল সম্মানের ব্যাপার। আমার মোমের মূর্তি বানানো হচ্ছে এই অনুভূতিটা সত্যি অন্যরকম।

Manual8 Ad Code

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী ১৮ বছর বয়সে সঞ্জয় লীলা বানসালির ‘দেবদাস’ সিনেমায় প্রথম প্লেব্যাক করেন। হিন্দি, তেলেগু, তামিল, মালায়লামসহ বিভিন্ন ভাষায় অসংখ্য জনপ্রিয় গান আছে এই তারকার।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code