মৌলভীবাজারে ১০৩৬ পূজামণ্ডপে দুর্গোৎসব

প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২৩

মৌলভীবাজারে ১০৩৬ পূজামণ্ডপে দুর্গোৎসব

Manual5 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :
চলতি বছর মৌলভীবাজারে এক হাজার ৩৬টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসবকে ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি।

 

পুলিশ সুপার মনজুর রহমান বুধবার (১১ অক্টোবর) এক মতবিনিময় সভা করে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে তাদের প্রস্তুতির বিষয়ে গণমাধ্যমকর্মীদের অবহিত করেছেন।

 

পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে মতবিনিময় সভায় পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম (বার) জানান, মৌলভীবাজার জেলায় এ বছর মোট ১০৩৬টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এরমধ্যে ৮৮৪টি সর্বজনীন এবং ১৫১টি ব্যক্তিগত পূজামণ্ডপ। আইনশৃঙ্খলার দিক থেকে পূজামণ্ডপের মধ্যে অধিক গুরুত্বপূর্ণ ৯০টি, গুরুত্বপূর্ণ ২৯৫টি এবং সাধারণ ৬৫১টি।

Manual2 Ad Code

 

Manual6 Ad Code

তিনি আরও জানান, জেলা পুলিশ সুপারের কার্যালয়ের ২টি সেক্টরে সাইবার মনিটরিং সেল গঠন করা হবে। সদর, রাজনগর, শ্রীমঙ্গল, কমলগঞ্জ থানা সেক্টর-১ এর আওতাভুক্ত হবে এবং কুলাউড়া, জুড়ী ও বড়লেখা সেক্টর-২ এর আওতাভুক্ত হবে। তাছাড়া জেলার সকল অফিসার ও ফোর্স সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অন্যান্য ডিজিটাল ডিভাইস ব্যবহার করে সাইবার মনিটরিং করবেন।

Manual5 Ad Code

 

(সুরমামেইল/এমবিএন)

Manual1 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code