ময়মনসিংহে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৭

প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২০

ময়মনসিংহে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৭

Manual3 Ad Code

ময়মনসিংহ সংবাদদাতা : ময়মনসিংহের মুক্তাগাছায় ‘রাজীব পরিবহন’ নামে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। শনিবার বেলা সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে জামালপুরগামী ‘রাজীব পরিবহন’ ময়মনসিংহের মুক্তাগাছার মানকুন এলাকায় পৌঁছালে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

 

Manual2 Ad Code

ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আল আমিন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য নিশ্চিত করে বলেন, সংঘর্ষে ঘটনাস্থলেই চারজন নিহত হন। চিকিৎসার জন্য মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে সেখানে আরও তিনজনের মৃত্যু হয়।

 

Manual8 Ad Code

তিনি বলেন, নিহত সবাই অটোরিকশার যাত্রী।

 

নিহতদের মধ্যে রয়েছেন একই পরিবারের তিনজন- টাঙ্গাইলের মধুপুরের নয়াপাড়া গ্রামের নুরুল ইসলাম (৩৮), তার স্ত্রী তাসলিমা (২৮) ও মেয়ে লিজা (১২)। এ ছাড়া মুক্তাগাছা উপজেলার মলাজানিয়া বাড়ির নজরুল ইসলাম (৩৫) ও একই উপজেলার চেচুয়া এলাকার আলাদুল (৩৮) নিহত হন। বাকি দুইজনের নাম জানা যায়নি।

 

Manual1 Ad Code

এদিকে ঘাতক বাস চালককে গ্রেফতার করেছে পুলিশ।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code