সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৫, ২০১৭
বিকল্পধারার প্রেসিডেন্ট অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীকে প্রধান করে নতুন রাজনৈতিক জোট আত্মপ্রকাশ করেছে।
সোমবার (০৪ ডিসেম্বর) রাতে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রবের উত্তরায় বাসায় এক বৈঠকে ‘যুক্তফ্রন্ট’ নামে এই জোট গঠন করা হয়।
জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন জানিয়েছেন, প্রাথমিকভাবে যুক্তফ্রন্টে চারটি দল রয়েছে। দলগুলো হলো- সাবেক রাষ্ট্রপতি বি. চৌধুরীর নেতৃত্বাধীন বিকল্পধারা বাংলাদেশ, আ স ম আবদুর রবের নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন কৃষক শ্রমিক জনতা লীগ ও মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্য।
আব্দুল মালেক রতন বলেন, ‘আজকের বৈঠকে বি. চৌধুরীকে প্রধান করে যুক্তফ্রন্ট গঠন করা হয়েছে। এই জোটের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করতে আরও সপ্তাহ দুই সময় লাগবে।’
তিনি জানান, তখনই জোটের সঙ্গে আরও কারা আছে, তাদের বিষয়ে বিস্তারিত জানানো হবে।
Design and developed by ওয়েব হোম বিডি