সিলেট ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪২ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০১৬
সুরমা মেইল ডেস্ক : বিশ্বজুড়ে সন্ত্রাসবাদের সম্প্রসারণ নিয়ে হোয়াইট হাউসের তৈরি করা মানচিত্রে তালিকাভুক্ত করা হয়েছে বাংলাদেশের নাম। চলতি মাসেই এই মানচিত্র তৈরি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। সেখানে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) মূল ঘাঁটি, দাপ্তরিক ঘাঁটি ও উঠতি ঘাঁটি হিসেবে ব্যবহৃত দেশগুলো চিহ্নিত করা হয়েছে।
হোয়াইট হাউসের তৈরি করা বিশেষ ধরনের তথ্যের অংশ হিসেবে এই মানচিত্রটি তৈরি করা হয়েছে। এটি হাতে পেয়ে প্রতিবেদন প্রকাশ করেছে এনবিসি নিউজ।
উঠতি ঘাঁটির তালিকায় শীর্ষে রয়েছে বাংলাদেশ। প্রতিবেদনে বলা হয়েছে, মানচিত্র অনুযায়ী আগের চেয়ে তিনগুণ বেশি স্থানে বেড়েছে ইসলামিক স্টেটের কার্যক্রম।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের নথি অনুযায়ী, ২০১৪ সালে যখন মার্কিন সামরিক বাহিনী আইএসকে ধ্বংস করতে যুদ্ধ শুরু করে, তখন এটি মাত্র সাতটি রাষ্ট্রে কার্যক্রম চালাত। ২০১৫ সালে ১৩টি দেশে আইএসের কার্যক্রম চলত। আর নতুন প্রকাশিত চলতি বছরের মানচিত্রে দেখা যাচ্ছে ১৮টি দেশে পুরোপুরি সক্রিয় আছে আইএস। মানচিত্রে নতুন একটি বিভাগও তৈরি করা হয়েছে। যেখান মোট ছয়টি দেশের নাম রয়েছে। যেগুলো আইএসের উঠতি ঘাঁটি হিসেবে তৈরি হতে যাচ্ছে। আর এসব দেশগুলো হলো বাংলাদেশ, মিসর, ইন্দোনেশিয়া, মালি, ফিলিপাইন ও সোমালিয়া। এনবিসি নিউজের সন্ত্রাসবাদবিষয়ক বিশ্লেষক ম্যালকম ন্যান্স বলেন, ইরাক ও সিরিয়ায় আইএসের শক্ত ঘাঁটিতে আঘাত হেনেছিল যুক্তরাষ্ট্র। তবে নতুন পাওয়া এই মানচিত্রে আইএসের যে বিস্তৃত এলাকার সন্ধান পাওয়া যাচ্ছে, তাতে বোঝা যাচ্ছে যে আইএসের সঙ্গে যুদ্ধের সীমানা সামনে আরো বিস্তৃত হবে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি