যুদ্ধাপরাধী-খুনিরা যেন ক্ষমতায় আসতে না পারে : প্রধানমন্ত্রী

প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, মার্চ ৭, ২০১৮

যুদ্ধাপরাধী-খুনিরা যেন ক্ষমতায় আসতে না পারে : প্রধানমন্ত্রী

Manual7 Ad Code

যুদ্ধাপরাধী-খুনিরা যেন ক্ষমতায় আসতে না পারে আহ্বান জানিয়ে প্রধানমন্ত্র শেখ হাসিনা বলেছেন, সেজন্য সবাই সতর্ক থাকবেন।

Manual1 Ad Code

তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। অন্যরা স্বাধীনতায় বিশ্বাসই করত না, তাই দেশের উন্নতি হয়নি, নিজেদের উন্নতি করেছে। দেশের মানুষের উন্নতি হয়নি। আজকে সারা দেশের মানুষ স্বাধীনতার সুফল ভোগ করছে।

বুধবার (০৭ মার্চ) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের বিশ্ব স্বীকৃতি উদযাপন উপলক্ষে আয়োজিত আওয়ামী লীগের জনসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ দেশের মানুষের উন্নয়নের জন্য কাজ করে থাকে। আমাদের লক্ষ্য জনগণের উন্নয়ন। আজ বাংলাদেশ উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেতে যাচ্ছে। কিন্তু এর আগে যারা সরকারে ছিল, সেই জিয়া সরকার, এরশাদ সরকার বা খালেদা জিয়ার সরকারের সময় দেশ তো এত উন্নত হয়নি।

শেখ হাসিনা বলেন, ১৯৮১ সালে জিয়াউর রহমানের মৃত্যুর সময় নাকি তিনি পরিবারের জন্য কিছুই রেখে যেতে পারেননি। কিন্তু খালেদা জিয়া ক্ষমতায় আসার পর লুটপাট-দুর্নীতির মাধ্যমে তারা রাতারাতি সম্পদের পাহাড় গড়ে তুলল, দেশের টাকা বিদেশে পাচার করল। আমেরিকার ফেডারেল কোর্ট, সিঙ্গাপুরের কোর্টে সেই অর্থ পাচারের ঘটনা ধরা পড়ল। সেই টাকা বাজেয়াপ্ত করা হলো, আমরা দেশে ফেরত আনলাম।

দেশের উন্নয়নের গতিকে অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে জয়ী করার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, যারা এতিমদের টাকা চুরি করেছে তারা যেন আর ক্ষমতায় আসতে না পারে, সেজন্য সবার কাছে আহ্বান জানাই। একইসঙ্গে আওয়ামী লীগ সরকার যে উন্নয়ন করছে, তার তথ্য সারাদেশের মানুষের কাছে পৌঁছে দিতে পদক্ষেপ নেয়ার আহ্বানও জানান তিনি।

Manual3 Ad Code

আওয়ামী লীগের সভানেত্রী বলেন,  আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আগামী মাসেই বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে। বাংলাদেশ যেন কারও কাছে ভিক্ষা করে না চলে, তার ব্যবস্থা করছি। বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে চলেছে।

Manual2 Ad Code

জনসভায় সূচনা বক্তব্য রাখেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম, শেখ ফজলুল করিম সেলিম, মতিয়া চৌধুরী, উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু প্রমুখ।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code