যুবককে গুলি করে হত্যা, এসআইসহ গ্রেফতার ৩

প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০১৮

যুবককে গুলি করে হত্যা, এসআইসহ গ্রেফতার ৩

Manual8 Ad Code

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে যুবককে গুলি করে হত্যার অভিযোগে পুলিশের এক এসআইসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

Manual7 Ad Code

শুক্রবার সীতাকুণ্ড থানা পুলিশ আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করে। এর আগে বৃহস্পতিবার রাতে নিহত যুবকের ভাই দিদার এসআই নাজমুলসহ পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

Manual1 Ad Code

গ্রেফতারকৃতরা হলেন, সীতাকুণ্ড থানার এসআই নাজমুল ও তার সঙ্গে অভিযানে থাকা কনস্টেবল আবুল কাসেম ও আনসার সদস্য ইসমাইল।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হাসান জানান, বুধবার রাতে উপজেলার ভাটিয়ারী তেলিপাড়ায় তিনজনকে গুলিবিদ্ধ করার ঘটনায় উপস্থিতদের বিরুদ্ধে মামলা করেছে নিহত সাইফুলের ভাই। বৃহস্পতিবার সকালেই এসআই নাজমুল, কনস্টেবল আবুল কাসেম ও আনসার ইসমাইলকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

প্রসঙ্গত, বুধবার ভাটিয়ারী তেলিবাজার এলাকা থেকে দুই নিরীহ যুবককে ধরে এসআই নাজমুল গাড়িতে তোলার চেষ্টা করলে এলাকাবাসী বাধা দেয়। এতে নাজমুল তাদের ওপর গুলি চালালে সাইফুলসহ তিনজন গুলিবিদ্ধ হন। পরে সাইফুল চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code