যুবলীগের চেয়ারম্যান শেখ পরশ, সম্পাদক নিখিল

প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০১৯

যুবলীগের চেয়ারম্যান শেখ পরশ, সম্পাদক নিখিল

Manual4 Ad Code

সুরমা মেইল ডেস্ক : আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের চেয়ারম্যান হিসেবে শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মাইনুল হোসেন নিখিল। আগামী তিন বছর তারা সংগঠনটির নেতৃত্ব দেবেন।

 

Manual6 Ad Code

শনিবার (২৩ নভেম্বর) যুবলীগের ৭ম জাতীয় কংগ্রেসে নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়।

Manual3 Ad Code

 

শেখ ফজলে শামস পরশ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর অর্জন করেন। পরে তিনি আমেরিকা থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ইস্টওয়েস্ট ইউনিভার্সিটিতে অধ্যাপনা করছেন।

Manual2 Ad Code

 

এর আগে বেলা ১১ টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের ৭ম কংগ্রেস শুরু হয়। আওয়ামী লীগ সভপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পায়রা ও বেলুন উড়িয়ে বর্নাঢ্য এই আয়োজনের উদ্বোধন করেন।

Manual4 Ad Code

 

কংগ্রেসে যুবলীগের সাবেক নেতাদের পাশাপাশি আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত রয়েছেন। বর্তমান কমিটির বেশিরভাগ নেতাকে সম্মেলনস্থলে দেখা গেলেও ছিলেন না বিদায়ী চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code