‘যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত খালেদা জিয়া’

প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০১৮

‘যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত খালেদা জিয়া’

Manual7 Ad Code

জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি থেকে পিছু হটবেন না জানিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, আমি নির্দোষ। ন্যায়বিচার হলে খালাস পাবো ইনশাআল্লাহ।

Manual7 Ad Code

তিনি বলেন, আমি যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। আমাকে জেল বা সাজার ভয় দেখিয়ে লাভ হবে না। আমি মাথা নত করব না।

Manual2 Ad Code

বুধবার (০৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ৫ মিনিটে গুলশানে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সরকার আদালতকে ব্যবহারের চেষ্টা করছে অভিযোগ করে বিএনপি চেয়ারপারসন বলেন, জনগণকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। আমাকে রাজনীতির ময়দান ও নির্বাচন থেকে দূরে রাখা এবং জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য আদালতকে ব্যবহার করার চেষ্টা চলছে। কিন্তু তাতেই একদলীয় শাসন ও খালি মাঠে গোল দেয়ার খায়েশ পূর্ণ হবে বলে আমি মনে করি না।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে কুয়েতের তৎকালীন আমীরের ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিলো। তাঁর নামকে স্মরণীয় করে রাখার জন্য কুয়েতের আমীর যে অনুদান প্রদান করেন তা তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী কর্ণেল মোস্তাফিজুর রহমানের উদ্যোগে নিয়ে আসা, সেই অর্থের বিলিবন্টন, তহবিল পরিচালনা অর্থাৎ জিয়া অরফানেজের সঙ্গে আমি কখনো কোনোভাবেই জড়িত ছিলাম না। তাছাড়া এই অর্থ সরকারি অর্থ নয় এবং ট্রাস্টটিও প্রাইভেট ট্রাস্ট। ভুয়া কাগজপত্র তৈরি করে এ মিথ্যা মামলায় আমাকে জড়িত করা হয়েছে। আমার আইনজীবীরা আদালতে তা প্রমাণ করেছেন।

তিনি বলেন, সব চেয়ে বড় কথা হচ্ছে, জিয়া অরফানেজের একটি টাকাও তছরুপ হয়নি। সমস্ত টাকা প্রতিষ্ঠানের নামেই ব্যাংকে জমা আছে। এখন সুদাসলে সেই টাকা বেড়ে প্রায় তিনগুণ হয়েছে। এ মিথ্যা মামলায় ন্যায়বিচার হলে আমার কিছুই হবে না। ইনশাআল্লাহ্ আমি বেকসুর খালাস পাবো। দেশে ন্যুনতম আইনের শাসন এবং বিচার বিভাগের স্বাধীনতা থাকলে এই জালিয়াতিপূর্ণ মামলা যারা দায়ের করেছে তাদের বিরুদ্ধে মামলা দায়ের হওয়া উচিত। যারা এই মামলা দায়েরের নির্দেশ দিয়েছে তাদেরও সাজা হওয়া উচিত। আর যদি শাসক মহলকে তুষ্ট করার জন্য অন্য রকম কোনো রায় হয়, তাহলে তা কলঙ্কের ইতিহাস হয়ে থাকবে। বাংলাদেশের মানুষ অন্যায়কারী কাউকেই ক্ষমা করে না, করবে না।

Manual7 Ad Code

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদদু আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন প্রমুখ।

Manual2 Ad Code

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আগামী ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার পুরনো ঢাকার বকশীবাজারে স্থাপিত ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান রায় ঘোষণা করবেন। এই মামলার অন্যতম আসামি খালেদা জিয়া।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code