যেকোনো বিশৃঙ্খলা এড়াতে হবিগঞ্জে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২৪

যেকোনো বিশৃঙ্খলা এড়াতে হবিগঞ্জে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

Manual5 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
রাত পুহালেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ইতিমধ্যে হবিগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলো নিরাপত্তা চাদরে ঢাকা হয়েছে। যেকোনো বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সর্তক অবস্থানে রয়েছে। নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের লক্ষে নয়টি উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ ইলেক্ট্ররাল ইনকোয়ারী কমিটি কাজ করবে।

 

পাশাপাশি জেলা জুড়ে পর্যাপ্ত পুলিশ, র‌্যাব, বিজিবি, সেনাবাহিনী এবং আনসার সদস্য মোতায়েন থাকবে। এরইমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিটি দপ্তর নির্বাচন কমিশনের সাথে সমন্বয় করে নিজস্ব কর্মপরিকল্পনা তৈরি করেছে।

 

Manual1 Ad Code

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচনী উপকরণ সামগ্রী উপজেলায় প্রেরণ করা হয়েছে।

Manual5 Ad Code

 

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, হবিগঞ্জের চারটি আসনে মোট ভোট কেন্দ্র ৬৩৫টি, ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৩৮৪টি, সাধারণ কেন্দ্র ২৫১টি, পুলিশ ১ হাজার ৮৭৫ জন, আনসার ৭ হাজার ৬২০ জন, বিজিবি ১৭ প্লাটুন, র‍্যাবের টহল টিম ৮টি, নির্বাহী ম্যাজিস্ট্রেট ২৯জন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৯ জন, ৪টি ইলেক্টোরাল ইনকোয়ারী কমিটিসহ সেনাবাহিনী মাঠ পর্যায়ে কাজ করবে।

 

Manual4 Ad Code

(সুরমামেইল/এমএকে)

Manual2 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code