যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণ স্থগিত রাখার সিদ্ধান্ত

প্রকাশিত: ৪:০৪ পূর্বাহ্ণ, জুলাই ১০, ২০১৭

যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণ স্থগিত রাখার সিদ্ধান্ত

Manual1 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে তথ্য মন্ত্রণালয়। নতুন নীতিমালা না হওয়া পর্যন্ত এ সম্পর্কিত কার্যক্রম স্থগিত থাকবে।

রোববার বিকেলে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের চলচ্চিত্র পরিবারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্তের কথা জানায় তথ্য মন্ত্রণালয়।

Manual5 Ad Code

এতে বলা হয়, দেশের চলচ্চিত্রের স্বার্থে যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণ নীতিমালা দ্রুত যুগোপযোগী ও পূর্ণাঙ্গ করে নতুন নীতিমালা তৈরি করা হবে। আর এ নতুন নীতিমালা না হওয়া পর্যন্ত যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণ সম্পর্কিত কার্যক্রম স্থগিত থাকবে। বৈঠকে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের তত্ত্বাবধানে ৫০টি এইচডি প্রজেক্টর মেশিন ক্রয় করে সিনেমা হলগুলোর প্রজেকশন কার্যক্রমে যুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। চলচ্চিত্র পরিবারের প্রতিনিধিদের পক্ষে অভিনেতা ফারুক এবং চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর বৈঠকে প্রস্তাবনা তুলে ধরেন। বৈঠকে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু উপস্থিতি ছিলেন।

Manual4 Ad Code

তথ্যসচিব মরতুজা আহমদের সভাপতিত্বে বৈঠকে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস. এম. হারুন-অর-রশীদ, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন ও চলচ্চিত্র) মনজুরুর রহমান, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষ, যুগ্মসচিব (চলচ্চিত্র) ইউছুব আলী মোল্লা, চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন, উপসচিব (চলচ্চিত্র) শাহীন আরা বেগম উপস্থিত ছিলেন।

এর আগে গেলো ১৮ জুন বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবিতে অনিয়মের অভিযোগ বিষয়ে তথ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন চলচ্চিত্র ঐক্যজোটের নেতারা।তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে জরুরি সভায় ছিলেন ঐক্যজোটের প্রধান চিত্রনায়ক ফারুক, চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সহ-সভাপতি চিত্রনায়ক রিয়াজ, সাধারণ সম্পাদক জায়েদ খান, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, প্রযোজক খোরশেদ আলম খসরুসহ আরো অনেকে।ওই বৈঠকে যৌথ প্রযোজনার ছবিতে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দেন তথ্যমন্ত্রী।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code