রাজনৈতিক মতাদর্শ যেন সন্ত্রাসের মতাদর্শ না হয় : কুলাউড়ায় তথ্য উপদেষ্টা

প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০১৭

রাজনৈতিক মতাদর্শ যেন সন্ত্রাসের মতাদর্শ না হয় : কুলাউড়ায় তথ্য উপদেষ্টা

Manual3 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, গণতন্ত্রে রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে কিন্তু সেই মতাদর্শ যেন সন্ত্রাসের মতাদর্শ না হয়। মানুষকে পুড়িয়ে মারার রাজনীতি না হয়, দেশের সম্পদ নষ্ট করার রাজনীতি যেন না হয়।

Manual7 Ad Code

তিনি মানুষকে ভালোবেসে নীতি এবং আদর্শের ওপর ভিত্তি করে রাজনীতি করার আহবান জানিয়েছেন।

মঙ্গলবার (২২ আগষ্ট) সন্ধ্যায় মরহুম আব্দুল জব্বার যুব স্মৃতি সংসদ আয়োজিত মৌলভীবাজারের কুলাউড়া ডাক বাংলো মাঠে প্রাক্তন সংসদ সদস্য মরহুম আব্দুল জব্বারের ২৫তম স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual7 Ad Code

কুলাউড়া উপজেলা চেয়ারম্যান ও মরহুমের ছেলে আ স ম কামরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য দেন সংসদ সদস্য আব্দুল মতিন, মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান লুৎফুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, পৌর মেয়র ফজলুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ইকবাল সোবহান চৌধুরী আরো বলেন, একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মান সরকারের কাম্য। তাই গণতন্ত্রের পথে আদর্শ ও নীতির পরিচর্যা করে দেশের মানুষকে ভালোবেসে মরহুম আব্দুল জব্বারের মতো প্রকৃত দেশপ্রেমিক হওয়ার আহবান জানান তিনি।

Manual1 Ad Code

স্মরণসভায় যোগ দেয়ার আগে তথ্য উপদেষ্টাসহ অতিথিরা সাবেক সংসদ সদস্য মরহুম আব্দুল জব্বারের কবর জিয়ারত করেন।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code