রাশেদসহ ১০ শিক্ষার্থীর কারামুক্তি

প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০১৮

রাশেদসহ ১০ শিক্ষার্থীর কারামুক্তি

Manual6 Ad Code

কোটা আন্দোলনে নেতৃত্ব দেওয়া ১০ শিক্ষার্থী কারামুক্ত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে তাদের মুক্তি দেওয়া হয়। কোটা আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর শাহবাগ থানার মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছিল।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার জাহিদুল আলম জানান, ১০ জন শিক্ষার্থীর জামিনের কাগজপত্র বুঝে পেয়েছি। তাদের মুক্তি দেওয়া হয়েছে।

কারামুক্ত হওয়া শিক্ষার্থীরা হলেন- কোটা আন্দোলনের প্লাটফর্ম সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইসলাম (এমবিএ) শেষ বর্ষের ছাত্র রাশেদ খান, যুগ্ম-আহ্বায়ক একই বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে মাস্টার্সের শিক্ষার্থী ফারুক হাসান, একই বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মশিউর রহমান, আইন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র তারিকুল ইসলাম, দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের মাস্টার্সের ছাত্র সাইদুর রহমান ইসলামিক স্টাডিজের চতুর্থ বর্ষের ছাত্র আতিকুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এমবিএ শেষ বর্ষের ছাত্র জসিমউদ্দিন আকাশ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি শেষ বর্ষের ছাত্র সুহেল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এমবিএ শেষ বর্ষের ছাত্র মাসুদ সরদার, গাজীপুর ভাওয়াল কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র শাখাওয়াত হোসেন।

Manual5 Ad Code

এর আগে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গ্রেপ্তার হওয়া ১৮ শিক্ষার্থী সোমবার জামিন পান।

Manual8 Ad Code

অন্যদিকে এদিন নিরাপদ সড়ক আন্দোলনকে কেন্দ্র করে গ্রেপ্তার হওয়া আরও ১২ শিক্ষার্থীকে জামিন দেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত।

Manual7 Ad Code

এছাড়া গত রবিবার ঢাকার আদালত থেকে জামিন পান নিরাপদ সড়ক আন্দালন চলাকালে বিভিন্ন মামলায় গ্রেপ্তার আরও ৩২ শিক্ষার্থীসহ মোট ৩৯ জন।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code