রায়গঞ্জে বাস-মাইক্রো সংঘর্ষে নিহত ৪

প্রকাশিত: ১:২৫ অপরাহ্ণ, জুন ২৯, ২০১৭

রায়গঞ্জে বাস-মাইক্রো সংঘর্ষে নিহত ৪

Manual6 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: সিরাজগঞ্জের রায়গঞ্জে মাইক্রোবাস ও বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।

বুধবার দিবাগত রাত ১টার দিকে ঢাকা- বগুড়া মহাসড়কের রয়হাটিতে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

Manual3 Ad Code

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জানান, রাত ১টার দিকে ধানসিরি পরিবহনের একটি বাস ঢাকা যাচ্ছিল। পথে মহাসড়কের রয়হাটি এলাকায় অপরদিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে ওই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই মাইক্রোবাসের তিন যাত্রী এবং হাসপাতালে নেয়ার পথে বাসের এক যাত্রী নিহত হন।

Manual6 Ad Code

রাতেই লাশগুলো উদ্ধার করে হাইওয়ে থানায় এনে রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য সেগুলো মর্গে পাঠানো হবে বলে জানান ওসি।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code