রেগে গিয়ে এ কি করলেন সল্লু মিয়া?

প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০১৭

রেগে গিয়ে এ কি করলেন সল্লু মিয়া?

Manual8 Ad Code

বিনোদন ডেস্ক :: ভারতের জনপ্রিয় সুপারস্টার সালমান খান যেমন দিল দরিয়া মানুষ, তেমন তিনি যে কঠিন হলে, তার থেকে কঠোর মানুষ আর কেউ হন না তার একাধিক প্রমাণ আগে পাওয়া গেছে। বলা হয়ে থাকে, তিনি যেমন বহু নবাগতা নায়ক-নায়িকার কেরিয়ার তৈরি করেছেন, তেমন শেষও করে দিয়েছেন বহু লোকের স্বপ্ন।

সালমান এবং গায়ক অরিজিত সিংহের মধ্যে ঘটে যাওয়া মনোমালিন্যের ঘটনার কথা সকলেরই জানা। এবার ভাইজানের রোষে পড়লেন তার তিন দেহরক্ষী এবং ম্যানেজার।

Manual5 Ad Code

সূত্রের খবর সম্প্রতি নিজের তিন দেহরক্ষীকে কাজ থেকে বহিস্কার করেছেন সালমান, কারণ তারা অভিনেতার বিভিন্ন ব্যক্তিগত তথ্য ফাঁস করে দিচ্ছিলেন। সালমানের গতিবিধি, তিনি কী করবেন, সবকিছুই সংবাদমাধ্যমের কাছে পৌঁছে দিচ্ছিলেন ওই তিন দেহরক্ষী। তবে তারমধ্যে সালমানের বিশ্বস্ত দেহরক্ষী শেরা নেই।

Manual4 Ad Code

তবে শুধু দেহরক্ষী নয়, নিজের পরিবারের সদস্যদের সঙ্গে দূরত্ব তৈরির চেষ্টা করায় সালমান তার ম্যানেজার রেশমা শেঠিকেও কাজ থেকে বহিস্কার করেছেন। রেশমা সোহেল খানকেও সালমানের সঙ্গে কাজের জন্যে তারিখ দিচ্ছিলেন না। এর থেকেই বোঝা গেল ভাইজান যদি কারো ওপর একবার রুষ্ট হন, তার কপালে দুঃখ অনিবার্য। সেটা সালমানের সহঅভিনেতা, গায়কও হতে পারেন, আবার অভিনেতার নিজের কর্মচারীও।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code