রেজিস্টারি মাঠে সমাবেশ সফলের আহ্বান সিলেট বিএনপির

প্রকাশিত: ১২:৩৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০১৯

রেজিস্টারি মাঠে সমাবেশ সফলের আহ্বান সিলেট বিএনপির

Manual1 Ad Code

আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ঐতিহাসিক রেজিস্টারি মাঠে সিলেট বিভাগীয় সমাবেশ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ। যথা সময়ে উপস্থিত থেকে সমাবেশ সফল করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতৃবৃন্দ।

শেষ পর্যন্ত সরকারের কাছ থেকে সমাবেশ সফলে প্রত্যাশিত সহযোগিতা পাবেন বলেও আশা প্রকাশ করেন তারা।

Manual3 Ad Code

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে এক জরুরী বিজ্ঞপ্তিতে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর সভাপতি নাসিম হোসাইন, জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ ও মহানগর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট শামীম সিদ্দিকী বলেন, রেজিস্টারি মাঠে বিএনপির সিলেট বিভাগীয় সমাবেশ নিয়ে বিভ্রান্ত হওয়ার অবকাশ নেই। আমাদের পূর্বঘোষিত সমাবেশ যথা সময়ে যথা স্থানে অনুষ্ঠিত হবে। সমাবেশ সফলে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতারও আহ্বান জানান তারা।

Manual7 Ad Code

 

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code