রেলসেতুতে বাঁশ-কাঠ ব্যবহারে ঝুঁকি নেই : মন্ত্রণালয়

প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০১৭

রেলসেতুতে বাঁশ-কাঠ ব্যবহারে ঝুঁকি নেই : মন্ত্রণালয়

Manual5 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: রেলসেতুতে বাঁশের ফালি বা চেরাই কাঠ ব্যবহার নিয়ে ব্যাপক আলোচনা ও দুর্ঘটনার শঙ্কা প্রকাশ করা হলেও তা উড়িয়ে দিয়েছে মন্ত্রণালয়।

গণমাধ্যমে এনিয়ে সংবাদ প্রকাশের পর রেলপথ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, এতে দুর্ঘটনা ঘটার কোনো অবকাশ নেই।

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়, সিলেটসহ দেশের বিভিন্ন জায়গায় রেললাইনে কাঠের স্লিপারের উপর লোহার পাতের পরিবর্তে বাঁশের ফালি লাগানো হয়েছে।

মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রেলসেতুর উপর স্থাপিত কাঠের স্লিপার যাতে আউট অব স্কয়ার না হয় এবং একত্রে জমা হতে না পারে, এ জন্য কোনো কোনো রেলসেতুতে অতিরিক্ত নিরাপত্তামূলক ব্যবস্থা হিসেবে দীর্ঘদিন থেকে স্থানীয়ভাবে বাঁশের ফালি বা চেরাই কাঠ ইত্যাদি ব্যবহার করা হচ্ছে।

Manual3 Ad Code

এসব বাঁশের ফালি বা চেরাই কাঠ ট্রেনের ভার বহনে কোনো ভূমিকা রাখে না এবং শুধু স্লিপারগুলোর আউট অব স্কয়ার এবং একত্রে জমা হওয়ার প্রবণতা রোধ করে।

Manual1 Ad Code

ব্যবহৃত বাঁশের ফালি বা চেরাই কাঠ সেতুর মূল কাঠামোর অংশ নয় বলে ট্রেন চলাচলের নিরাপত্তাকে বিঘ্নিত করে না বলে দাবি করেছে মন্ত্রণালয়।

Manual8 Ad Code

জনসাধারণকে আশ্বস্ত করে মন্ত্রণালয় বলেছে, বাঁশের ফালি বা চেরাই কাঠ ব্যবহারের ফলে কোনো রকমের দুর্ঘটনা ঘটার অবকাশ নেই।

Manual2 Ad Code

রেলসেতুতে বাঁশের ফালি বা চেরাই কাঠ ব্যবহারের বিষয়ে কমলাপুর স্টেশনে সোমবার এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে রেলপথমন্ত্রী মুজিবুল হক বলেন, ট্রেন এর উপর দিয়ে যায় না। ট্রেনের কোনো লোড এর উপর পড়ে না।

শুধু ‘বাহ্যিক দৃষ্টিকোণ থেকে’ প্রকাশিত বা প্রচারিত সংবাদে জনমনে বিভ্রান্তি সৃষ্টির সুযোগ থাকে বলেও প্রতিক্রিয়া জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code