রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে বাংলাদেশে আসছেন অ্যাঞ্জেলিনা জোলি

প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০১৭

রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে বাংলাদেশে আসছেন অ্যাঞ্জেলিনা জোলি

Manual1 Ad Code

হলিউডের খ্যাতনামা অভিনেত্রী ও নির্মাতা অ্যাঞ্জেলিনা জোলি। পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো মানুষের উপর নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে বরাবরই সোচ্চার থাকেন তিনি। বিশ্বখ্যাত এ তারকা এবার বাংলাদেশে আসবেন নির্যাতিত রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে। নিজ চোখে হতভাগ্য রোহিঙ্গাদের দুর্দশার চিত্র দেখতে চান তিনি। বার্তা সংস্থা রয়টার্স এমন সংবাদই প্রকাশ করেছে।

Manual5 Ad Code

সেখানে উল্লেখ করা হয়েছে- মিয়ান্মার সীমান্ত পার হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের পাশে সহানুভুতির হাত বাড়িয়ে দিতে চান অভিনেত্রী অ্যাঞ্জেলিনা। ইতোপূর্বে তিনি কানাডার ভ্যাঙ্কুভারে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের এক সম্মেলনে রোহিঙ্গা ইস্যুতে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছিলেন। তিনি তার বক্তব্যে মিয়ানমারের সেনাবাহিনীর নিন্দা করেছিলেন। এছাড়াও নারী ও শিশুদের উপর যৌন নির্যাতনের তীব্র নিন্দা জানিয়েছিলেন তিনি। সেখানেই তিনি বাংলাদেশ সফরে আসার প্রত্যয় ব্যক্ত করেছিলেন বাংলাদেশ প্রতিনিধির কাছে। বাংলাদেশের প্রশংসাও করেছিলেন জোলি।

Manual1 Ad Code

এদিকে বিবিসির বরাতে জানা গিয়েছে যে, বাংলাদেশ সফর নিয়ে আনুষ্ঠানিকভাবে এগিয়েছেন অ্যাঞ্জেলিনা জোলি। বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে এটি নিশ্চিত হয়েছে।

এর আগে ‘সেক্সুয়াল এক্সপ্লয়টেশন অ্যান্ড অ্যাবিউজ’ বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মাহফুজুর রহমানের সঙ্গে একটি বৈঠকে তিনি বাংলাদেশকে আহ্বান জানিয়েছিলেন, যেন রোহিঙ্গা নারী ও শিশুদের ওপর যৌন নিগ্রহ ও অত্যাচারের বিরুদ্ধে কথা বলা হয়। ঠিক কবে নাগাদ তিনি বাংলাদেশে আসবেন, এবিষয়ে কিছু নিশ্চিত করেননি অ্যাঞ্জেলিনা জোলির ম্যানেজার।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code