রোহিঙ্গা ক্যাম্পে ২ এনজিও’র কার্যক্রম নিষিদ্ধ

প্রকাশিত: ২:২৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০১৯

রোহিঙ্গা ক্যাম্পে ২ এনজিও’র কার্যক্রম নিষিদ্ধ

Manual7 Ad Code

‘আল মারকাজুল ইসলাম’ ও ‘আদ্রা’ নামের আন্তর্জাতিক দু’টি এনজিও সংস্থার কক্সবাজারে সব ধরণের কার্যক্রম বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে।

Manual3 Ad Code

বুধবার (০৪ সেপ্টেম্বর) সকালে এনজিও ব্যুরো থেকে পাঠানো এ সংক্রান্ত একটি চিঠি কক্সবাজার জেলা প্রশাসনের কাছে পৌঁছেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আশরাফুল আশরাফ।

Manual8 Ad Code

তিনি বলেন, আন্তর্জাতিক দু’টি সংস্থার কার্যক্রম বন্ধের জন্য এনজিও ব্যুরোর পাঠানো একটি চিঠি সকালে জেলা প্রশাসন কার্যালয়ে এসে পৌঁছেছে। এতে ‘আল মারকাজুল ইসলামী’ ও ‘আদ্রা’র সব ধরণের কার্যক্রম নিষিদ্ধ করার পাশাপাশি ব্যাংক লেনদেন বন্ধ রাখারও নির্দেশনা রয়েছে।

Manual2 Ad Code

চিঠির বরাত দিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক এ সংস্থা দু’টির বিরুদ্ধে রোহিঙ্গাদের মাঝে প্রত্যাবাসনবিরোধী উস্কানি এবং গত ২৫ আগস্ট রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর সহিংস অভিযানের ২ বছর পূর্তিতে বিশাল সমাবেশ আয়োজনে গোপন সহায়তার অভিযোগ রয়েছে। এনজিও ব্যুরোর নির্দেশনা মতে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে বলেও জানান এই অতিরিক্ত জেলা প্রশাসক।

Manual2 Ad Code

গত ২২ আগস্ট রোহিঙ্গাদের দ্বিতীয় দফা প্রত্যাবাসনের উদ্যোগ ভেস্তে যাওয়ার জন্য প্রশাসনসহ বিভিন্ন মহল থেকে কিছু এনজিও সংস্থার অপতৎপরতাকে দায়ী করা হয়। এরপর প্রশাসনের অনুমতি ছাড়াই গত ২৫ আগস্ট বিশাল সমাবেশের আয়োজন করে রোহিঙ্গারা। এই সমাবেশ আয়োজনে গোপন সহায়তার অভিযোগ উঠেছে কয়েকটি এনজিও’র বিরুদ্ধে। এরপর বিশাল সমাবেশ নিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত চালানো হয়। এতে রোহিঙ্গাদের মাঝে প্রত্যাবাসনবিরোধী উস্কানি ও সমাবেশ আয়োজনে গোপন সহায়তার জন্য কয়েকটি বেসরকারি সংস্থার সংশ্লিষ্টতা পাওয়া যায়। পরবর্তীতে এই তদন্ত প্রতিবেদন এনজিও ব্যুরোর কাছে পাঠানো হয়।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code