র‌্যাব’র অভিযানে সিলেটের খাদিমপাড়ায় ভারতীয় মদসহ আটক ১

প্রকাশিত: ১:০৫ অপরাহ্ণ, মার্চ ৬, ২০১৬

র‌্যাব’র অভিযানে সিলেটের খাদিমপাড়ায় ভারতীয় মদসহ আটক ১

Manual6 Ad Code

10877
সুরমা মেইল নিউজ : সিলেটের খাদিমনগর এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় অফিসার চয়েস মদ ও সিএনজিচালিত অটোরিকশাসহ একজনকে আটক করেছে র‌্যাব-৯। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

Manual4 Ad Code

আটককতের নাম মোঃ জাকির হোসেন জাহিদ (২১)। সে সিলেট জেলার বাসিন্দা। জাহিদ দীর্ঘদিন যাবৎ ভারতীয় চোরাই মাদদ্রব্য সিলেট শহরের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল বলে জানিয়েছে র‌্যাব।

Manual6 Ad Code

জানা যায়, শুক্রবার রাতে র‌্যাব-৯, গোপন সংবাদের ভিত্তিতে শাহপরান থানার পরগনা বাজারস্থ এলাকায় অভিযান চালায়। অভিযানে জাফলং থেকে সিলেটগামী রোডে তামিম স্টোরের সামনে পাকা রাস্তা থেকে ভারতীয় হুইস্কি (অফিসার্স চয়েস) ৩৬ বোতল ও একটি সিএনজিচালিত অটোরিকশাসহ একজনকে আটক করে।

Manual2 Ad Code

উদ্ধারকৃত মাদক ও সিএনজিসহ গ্রেফতারকৃত আসামিকে সিলেট জেলার শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code