লজ্জার কোনও নামগন্ধ নেই, ঐশ্বরিয়াকে জয়া বচ্চন

প্রকাশিত: ১২:১৪ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০১৬

লজ্জার কোনও নামগন্ধ নেই, ঐশ্বরিয়াকে জয়া বচ্চন

Manual8 Ad Code

ronobir-binodon69-1-700x336

Manual8 Ad Code

বিনোদন ডেস্ক :: অপেক্ষা চলছিল বিস্ফোরক প্রতিক্রিয়াটা আসার। এতদিন যা শোনা যাচ্ছিল তা কানাঘুষো এবং তা বচ্চন পরিবারের বাড়ির চার দেওয়ালের মধ্যেই আবদ্ধ ছিল। শোনা গিয়েছিল ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এ পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চন-এর সাহসী সব দৃশ্যে নাকি বচ্চন পরিবারে অশান্তির ঝড় বয়ে যাচ্ছে।

Manual1 Ad Code

শ্বশুর অমিতাভ বা শাশুড়ি জয়া বচ্চন কেউই বিষয়টিতে খুশি ছিলেন না। তবে, অমিতাভ বা জয়া কেউ এতদিন প্রকাশ্যে এই নিয়ে কোনও কথা বলেননি। কিন্তু, এবার আর ধৈর্যের বাঁধ ধরে রাখতে পারলেন না শাশুড়ি জয়া। মুম্বই চলচ্চিত্র উৎসবে এসে সংবাদমাধ্যমের সামনে যেভাবে ক্ষিপ্ত হয়ে কথা বললেন তাতে মনে করা হচ্ছে এই বার্তা পুত্রবধূ ঐশ্বরিয়ার উদ্দেশেই। যদিও, সংবাদমাধ্যমের প্রশ্নে কোথাও একবারের জন্য ঐশ্বর্যার নাম করেননি তিনি।

Manual5 Ad Code

কী বলেছেন জয়া বচ্চন? তিনি বলেন, প্রেমকে খুল্লামখুল্লাভাবে সেলুলয়েডে দৃশ্যায়িত করাটা এখন পরিচালকদের কাছে ভাল ব্যবসা হয়ে দাঁড়িয়েছে। যেন তারা মনে করেন, এভাবে দুটো মানুষের ঘনিষ্ঠতাকে দেখাতে পারলে ছবি হিট হয়ে যাবে। আসলে এখনকার পরিচালকরা দর্শকদের মুখের সবকিছু ছুঁড়ে মারতে চান। এভাবে প্রেমের খুল্লামখুল্লা বিনোদনকে অনেকেই স্মার্ট বলে মনে করেন। শারম নাম কি তো চিজ হি নাহি হ্যায় (লজ্জার কোনও নামগন্ধ নেই)। কারণ, এভাবেই নাকি ছবি করে বক্স অফিসে ১০০ কোটি টাকা আয় করা যায়। এই বিষয়টা আমাকে সূচের মতো বিঁধছে।’

যদিও, জয়া বচ্চন তার কেরিয়ারে ‘সিলসিলা’-র মতো ছবিতে অভিনয় করেছেন। যেখানে তার স্বামী অমিতাভ এবং রেখার সহাসী কিছু দৃশ্যও ছিল। তবু, জয়া মনে করছেন, আগে অনেক রেখে-ঢেকে দেখানো হত। কিন্তু, এখন সবই খুল্লমখুল্লা। এদিকে, শাশুড়ি জয়ার এমন ক্ষিপ্ত বয়ানে এখনও কোনও প্রতিক্রিয়া কিন্তু দেননি ঐশ্বর্যা। সকলেই অপেক্ষা করছেন শাশুড়িকে কী উত্তর ঐশ্বর্যা দেন তার জন্য।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code